ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম বলেছেন, পুলিশের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে।

রোববার (২২ ডিসেম্বর) খিলগাঁওয়ে ফরচুন কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও খিলগাঁও থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না, পুলিশ তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য আইনানুযায়ী পালন করবে। আমরা যেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি সেজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে। আপনারা নির্ভয়ে থানায় যাবেন। থানা এলাকায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে থানার ওসি, সহকারী পুলিশ কমিশনার বা উপ-পুলিশ কমিশনারকে জানালে তারা দ্রুত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আপনারা আমাদের ৫ আগস্টের পর যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আপনারা পুলিশকে সহযোগিতা করবেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও খিলগাঁও এলাকার নাগরিক অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় উপস্থিত একজন নাগরিক বলেন, খিলগাঁওয়ে মাদক, চাঁদাবাজ, কিশোর গ্যাং বড় ধরনের সমস্যা। এক্ষেত্রে পুলিশ ও জনগণ একে অন্যের সহায়ক হিসেবে কাজ করব।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহরিয়ার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

পুলিশ অপ্রয়োজনীয় শক্তি প্রদর্শন করবে না : সিটিটিসি প্রধান

প্রকাশিত ০৭:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪