ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

জাপানে ‘লজিস্টিকস হাব’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের চিবা প্রিফেকচার অঞ্চলের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় তিনি এই আধুনিক ও কৌশলগত মাল্টি-মডেল লজিস্টিক কেন্দ্র ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন। নিটুস লজিস্টিক হাব মূলত বিখ্যাত নিপ্পন এক্সপ্রেস কোম্পানির অধীনে পরিচালিত হয়ে থাকে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতও তার সঙ্গে ছিলেন।

এই সফরসূচির অংশ হিসেবে এর আগে প্রধানমন্ত্রী জেবার এলএনজি টার্মিনাল এবং বিদ্যুৎ কেন্দ্রও পরিদর্শন করেছিলেন। চার দিনের রাষ্ট্রীয় সফরে তার সঙ্গে জাপানে অবস্থান করছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। সম্প্রতি টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি যৌথ ঘোষণা প্রকাশ করা হয়। বৈশ্বিক বাস্তবতার নিরিখে নিজেদের সক্ষমতা এবং স্থিতিশীলতা আরও জোরদার করতে যৌথ ঘোষণায় বিশেষ অংশীদারত্বমূলক ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যকার কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

প্রতিবন্ধীদের অবাধ চলাচল নিশ্চিতে নতুন প্ল্যাটফর্ম

জাপানে ‘লজিস্টিকস হাব’ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত ০৫:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬