ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে তানজিন তিশাকে উকিল নোটিস

বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি এবং ভুল তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর পক্ষে আইনজীবী শুভ্র সিনহা রনি তাকে এই আইনি নোটিস পাঠান। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট ছবি ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে না সরালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

নোটিসের বিবরণ অনুযায়ী, এর আগে সানায়া আনাম ঢাকার আদালতে তানজিন তিশার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছিলেন যা বর্তমানে চলমান রয়েছে। গত বছর সাত নভেম্বর তানজিন তিশা ম্যাসেঞ্জারের মাধ্যমে সানায়াকে হুমকি দিয়ে ছবি প্রকাশের কথা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের মানহানিকর ছবি ও তথ্য প্রকাশ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই পোস্টে সানায়া আনামকে অন্য এক নারী উদ্যোক্তার বোন হিসেবে পরিচয় করিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে তারা দুজনে বোন নন এবং তাদের মধ্যে পেশাগত সম্পর্কের বাইরে কোনো পারিবারিক বা রক্তের সম্পর্ক নেই। এছাড়া ওই পোস্টে কোনো ধরনের অনুমতি ছাড়াই দুজন অপ্রাপ্তবয়স্ক শিশুর ছবিও প্রকাশ করা হয়েছে।

আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিসে জানানো হয়, এই ধরনের কর্মকাণ্ড সাইবার সুরক্ষা আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এর মাধ্যমে সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য ও ছবি অপসারণ না করলে সাইবার ট্রাইব্যুনালসহ অন্যান্য আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

মানসিক চাপ থেকে পেট খারাপ? রয়েছে সমাধান

‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে তানজিন তিশাকে উকিল নোটিস

প্রকাশিত ০২:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬