ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মানসিক চাপ থেকে পেট খারাপ? রয়েছে সমাধান

স্বাস্থ্য ডেস্ক: অতিরিক্ত কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে অনেকেরই হঠাৎ করে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা শুরু হয়। খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন না এলেও কেবল টেনশনের কারণে হজমে গোলযোগ দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, পরিপাকতন্ত্রের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে, যা অন্ত্র-মস্তিষ্ক অক্ষ নামে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, পেটকে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক বলা চলে এবং এটি স্নায়ুতন্ত্রের মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হয়। তীব্র মানসিক চাপের মুখে শরীর ‘ফাইট-অর-ফ্লাইট’ অবস্থায় চলে যায় এবং কর্টিসলের মতো স্ট্রেস হরমোন নিঃসৃত করে। এ সময় শরীর বিপদের মুখোমুখি হয়ে পরিপাকতন্ত্রে রক্ত সঞ্চালন কমিয়ে দেয়, ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।

পাকস্থলীতে খাবার স্বাভাবিকের চেয়ে বেশি সময় পড়ে থাকায় অতিরিক্ত গ্যাস জমে পেট ফাঁপার সৃষ্টি হয়। এছাড়া কারো কারো ক্ষেত্রে এই মানসিক চাপ অন্ত্রে তীব্র ব্যথা বা ডায়রিয়ার মতো সমস্যাও তৈরি করতে পারে। এই ধরনের শারীরিক অস্বস্তি এড়াতে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন পুষ্টিবিদেরা।

মানসিক চাপজনিত পেট ফাঁপা দূর করতে ফোর-স্কয়ার শ্বাসের ব্যায়াম বেশ কার্যকরী ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি কাজের টেবিল ছেড়ে শান্ত পরিবেশে খাবার খাওয়া এবং কার্বোনেইটেড পানীয় বর্জন করা উচিত। সহজে হজমযোগ্য ও ভালোভাবে চিবিয়ে খাবার গ্রহণ করলে দুর্বল পরিপাকতন্ত্রের ওপর বাড়তি চাপ কমে যায়।

জনপ্রিয়

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বাংলাদেশের জিডিপি: প্রধানমন্ত্রী

মানসিক চাপ থেকে পেট খারাপ? রয়েছে সমাধান

প্রকাশিত ০৩:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬