ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আমার গান ভালো না লাগলে শুনবেন না, কেন বললন সেলেনা গোমেজ Logo থাইল্যান্ডকে আমদানি বাড়ানো, শুল্ক কমানোর প্রস্তাব বাংলাদেশের Logo কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত Logo ১৯তম বিজেএস পরীক্ষার্থীদের যাতায়াতে বাসের ব্যবস্থা জাবি প্রশাসনের Logo সোডা-তেল-চিনি দিয়ে তৈরি দুধ, বিক্রি হয় দোকানে দোকানে Logo ‘​বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা’ এর সদস্য সংগ্রহ চলছে Logo জাকসু নির্বাচন কমিশন বিলুপ্তির ষড়যন্ত্রের প্রতিবাদে শিবিরের অবস্থান কর্মসূচি Logo সুবিধাবঞ্চিত শিশুদের আত্মনির্ভরশীল করে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo জাবিতে ২৭ নভেম্বর ‘১৬ তম প্রজাপতি মেলা’ অনুষ্ঠিত হচ্ছে Logo গোবিপ্রবির ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. ঈশিতা রায়

ব্যবহারকারীদের জন্য ‘ফর ইউ’ ফিড আনছে রেডিট

প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সামাজিক মাধ্যম রেডিট তাদের মূল হোম ফিডে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে প্ল্যাটফর্মটির প্রধান ফিডকে দুটি স্বতন্ত্র ভাগে বিভক্ত করা হচ্ছে। নতুন এই বিভাগ দুটি হলো ‘ফর ইউ’ এবং ‘ফলোয়িং’।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন ‘ফর ইউ’ অংশে নিজস্ব অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দের সম্ভাব্য বিভিন্ন পোস্ট সুপারিশ করা হবে। অন্যদিকে ‘ফলোয়িং’ ট্যাবে ব্যবহারকারী যেসব সাবরেডিট অনুসরণ করেন, সেগুলোর সর্বশেষ আপডেট দেখতে পাওয়া যাবে।

এই পরিবর্তনের ফলে রেডিটের কেন্দ্রীয় ফিডটি অন্যান্য মূলধারার সামাজিক মাধ্যমগুলোর ফিডের মতো রূপ নেবে। এতদিন ব্যবহারকারীর সাবরেডিটের হালনাগাদ তথ্যের সঙ্গে সুপারিশকৃত পোস্টগুলো একসঙ্গে মিশে থাকত। কোম্পানির ভাষ্যমতে, নতুন ফিডের মাধ্যমে ব্যবহারকারীরা এমন সব প্রাসঙ্গিক কমিউনিটি ও আলোচনার সন্ধান পাবেন যা তারা সাধারণত খুঁজে পেতেন না।

নতুন এই ফিচার চালুর পর প্রথমবার অ্যাপে প্রবেশ করলে ডিফল্টভাবে ‘ফর ইউ’ ফিডটি ওপেন হবে। তবে পরবর্তীতে অ্যাপ ব্যবহারের সময় ব্যবহারকারী সর্বশেষ যে ফিডটি খোলা রেখেছিলেন, পরবর্তীবারেও সেটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। প্রধান নির্বাহী স্টিভ হাফম্যান আশা প্রকাশ করেছেন যে, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে আরও বেশি সক্রিয় থাকবেন এবং সহজে রেডিটে ফিরে আসবেন।

জনপ্রিয়

আমার গান ভালো না লাগলে শুনবেন না, কেন বললন সেলেনা গোমেজ

ব্যবহারকারীদের জন্য ‘ফর ইউ’ ফিড আনছে রেডিট

প্রকাশিত ০৯:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬