ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা Logo অভিযোগ তদন্তে ১০ হাজার টাকা ঘুস দাবি এসআইয়ের, দিলেন বিকাশ নম্বর Logo সড়কের গর্তে ২ ঘণ্টা ধরে আটকে রইলো অ্যাম্বুলেন্স, নবজাতকের মৃত্যু Logo দৌড়েই স্বপ্নজয়, সুইটি আক্তারের ৮০ ম্যারাথন নারীদের অনুপ্রেরণা Logo মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি Logo শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী Logo বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ৯ অক্টোবর, ত্রিদেশীয় সিরিজ ১৭ তারিখ থেকে Logo ‘খেলনা বিমান’ বলে মামলা খেলেন নোরা Logo নিজেদের দাবি জানাতে সড়কে নেমে পড়লো রোবটের দল Logo যাত্রাবাড়ীতে গুলি: অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার চার, বিস্ফোরক নিষ্ক্রিয়

দাম কমেছে ডিমের

এক দিনের ব্যবধানে ডজনে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে মুরগির ডিমের দাম। তবে ডিমের আকার স্বাভাবিকের চেয়ে কিছুটা ছোট আকারের। আবার পাড়া-মহল্লার দোকানে ডিমের ঘাটতিও দেখা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাজার ঘুরে দেখা যায়, ১৬৫ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে মুরগির ডিম। আকারে কিছুটা ছোট ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। একেবারেই ছোট আকারের ডিমের ডজন ১৫০ টাকা। যদিও একদিন আগেই (বৃহস্পতিবার) এই দাম ছিলো ১৮০ টাকা।

হঠাৎ দাম কমার কারণ জানতে চাইলে ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদীন বাজারের ডিম বিক্রেতা মো. রুহুল আমিন জানান, পাইকারি বাজারে দাম কম হওয়ায় তার কাছেও ডিমের দাম কমেছে।

তিনি বলেন, আজ আমার কেনা ১২ টাকা ১০ পয়সা করে৷বড় সাইজগুলো আলাদা করে ১৬৫ টাকা ডজন বিক্রি করতেছি। তার চাইতে ছোটটা ১৬০ টাকা ডজন। একেবারে যেটা ছোট, সেটা ১৫০ টাকা ডজন বিক্রি করতেছি৷

অর্থাৎ এই বিক্রেতা ডিম প্রতি ৪০ পয়সা থেকে এক টাকা ৬৫ পয়সা পর্যন্ত মুনাফা নিচ্ছেন।

বাজারে ডিমের দাম কমলেও আগের অবস্থানেই রয়েছে পাড়া-মহল্লার দোকান। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়৷

মোহাম্মদপুরের মুদি ব্যবসায়ী নিরব হোসেন জানান, আজ (শুক্রবার) ডিম সরবরাহকারী ডিম নিয়ে আসেননি। তার কাছে রয়েছে এক দিন আগের ডিম। যা ১৩ টাকা ৮০ পয়সা দরে তিনি কিনেছেন। ফলে তা ১৮০ টাকা ডজন দরেই তিনি বিক্রি করছেন।

একই তথ্য জানিয়েছেন, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর-১ নম্বর এলাকার বাসিন্দারা।

জনপ্রিয়

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

দাম কমেছে ডিমের

প্রকাশিত ০১:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪