ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থান ও গবেষণায় সহায়তা দিতে চুক্তি Logo হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস Logo বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত Logo ১৩ বছরের মধ্যে কঠিনতম সময়ে ক্যানভা, ছাঁটাই ২২ শতাংশ Logo জরুরি চিকিৎসার অজুহাতে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে যা করলেন অভিনেত্রী Logo চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান Logo শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম Logo কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, জুড়ে দিল ৭ শর্ত Logo কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউলের দেখা মিলবে ‘ইত্যাদিতে’

হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস

রাজধানী ডেস্ক: রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে হঠাৎ আগুন লাগার কৃত্রিম পরিস্থিতি তৈরি করে একটি সচেতনতামূলক মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস। সম্প্রতি আয়োজিত এই মহড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। একই সঙ্গে কৃত্রিমভাবে আহত ও আটকে পড়াদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানোর দৃশ্য ফুটিয়ে তোলা হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় সাধারণ মানুষের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগুনের ঝুঁকি মোকাবিলা এবং জরুরি উদ্ধার কাজের কৌশল শেখাতে এই মহড়ার আয়োজন করা হয়েছিল। কৃত্রিম পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে একটি কমান্ড পোস্ট স্থাপন করে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় রেখে কীভাবে দ্রুত জরুরি সাড়াদান কার্যক্রম চালাতে হয়, তার একটি পূর্ণাঙ্গ চিত্র এই মহড়ায় তুলে ধরা হয়।

এই সচেতনতামূলক কার্যক্রমে স্থানীয় বস্তিবাসী ও স্বেচ্ছাসেবকদের সরাসরি সম্পৃক্ত করা হয়। অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার, প্রাথমিক করণীয় এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন নিরাপদে নিয়ন্ত্রণের কৌশল হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়। এছাড়া বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাসের অসতর্ক ব্যবহার ও রান্নার চুলা থেকে আগুন লাগার কারণগুলো নিয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের কীভাবে সহযোগিতা করতে হবে, সে বিষয়েও স্বেচ্ছাসেবকদের ধারণা দেওয়া হয়।

মহড়া শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বস্তির বিভিন্ন এলাকায় সচেতনতামূলক গণসংযোগ চালানো হয়। যে কোনো দুর্ঘটনার সময় হটলাইন নম্বর ১০২-এ দ্রুত যোগাযোগের আহ্বান জানিয়ে বস্তির বিভিন্ন স্থানে স্টিকার লাগানো ও বিতরণ করা হয়। ঢাকা বিভাগের উপপরিচালক মোéral ছালেহ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এই মহড়ায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিল হোয়াইট হাউজ

হঠাৎ আগুন লাগলে করণীয় কী? কড়াইল বস্তিতে মহড়ায় দেখাল ফায়ার সার্ভিস

প্রকাশিত ০১:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬