ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ Logo এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকে কর্মশালা Logo থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবি’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি Logo জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ Logo নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ Logo বাইনোকুলারে দেখলাম ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, ফাঁক পেলে ঢুকে পড়বে: শুভেন্দু অধিকারী Logo ‘১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন’ Logo হ‌ুমায়ূন পড়লে বাংলা আর ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় Logo দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য Logo বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে তিনজন জ্যেষ্ঠ পেশাজীবীকে নিয়োগ দিয়েছে জেকে লাইফস্টাইল। তাঁরা হলেন মো. আব্দুল জলিল খান, আসাদুজ্জামান নূর ও মো. শাহা রিয়ার রহমান সাগীর।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মো. আব্দুল জলিল খান গ্রুপ চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে যোগ দিয়েছেন। স্বাস্থ্যসেবা ও পরিচালন ব্যবস্থাপনায় তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড হসপিটালিটি) এবং ইউনাইটেড হাসপাতালের জেনারেল ম্যানেজার (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রাভা হেলথ, স্কয়ার হাসপাতাল ও আজগর আলী হাসপাতালেও কাজ করেছেন তিনি।

আসাদুজ্জামান নূর যোগ দিয়েছেন আর্থিক ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সের দায়িত্বে। এ খাতে তাঁর অভিজ্ঞতা ১৮ বছরের বেশি। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে ফাইন্যান্সে বিবিএ ও এমবিএ করেছেন। এর আগে বেক্সিমকো কমিউনিকেশন্স, লায়লা গ্রুপ, সিনড্রেলা ফ্যাশনসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।

অন্যদিকে, প্রযুক্তি বিভাগের দায়িত্বে যোগ দিয়েছেন মো. শাহা রিয়ার রহমান সাগীর। প্রযুক্তি খাতে তাঁর ১২ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড অবকাঠামো ও ডেটাবেজ ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।
নতুন নিয়োগ প্রসঙ্গে জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

জনপ্রিয়

নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

প্রকাশিত ০৯:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬