ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকে কর্মশালা Logo থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবি’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি Logo জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ Logo নেতানিয়াহুকে হঠাতে আরব দলগুলোর সঙ্গে জোটের দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ Logo বাইনোকুলারে দেখলাম ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, ফাঁক পেলে ঢুকে পড়বে: শুভেন্দু অধিকারী Logo ‘১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন’ Logo হ‌ুমায়ূন পড়লে বাংলা আর ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় Logo দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য Logo বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত Logo নিজেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক ময়েশ্চারাইজার

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকে কর্মশালা

অর্থনীতি ডেস্ক: এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে জালিয়াতি প্রতিরোধ এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কক্সবাজার শাখার উদ্যোগে ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সমন্বয়ে আয়োজিত এই কর্মশালায় আউটলেটগুলোর মাধ্যমে নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমে জানানো হয়েছে।

অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিংয়ের সুনির্দিষ্ট নীতিমালা, কর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং কমপ্লায়েন্স বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমে জালিয়াতি কীভাবে খুব সহজেই শনাক্ত করা যায় এবং তা রোধে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও ব্যাংকিং খাতের ওপর তাদের আস্থা ধরে রাখতে কঠোরভাবে নীতিমালা অনুসরণের তাগিদ দেওয়া হয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে লেনদেন পরিচালনা করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয় প্রশিক্ষণটিতে।

উক্ত কর্মশালায় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের প্রধান মো. ইকবাল মহসীন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ এতে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

প্রকাশিত ০৯:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬