ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির সরকারি কৌঁসুলির আদেশে তিনি জামিনে মুক্তি পেলেও বাংলাদেশ থেকে তাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না। জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।

দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইতোমধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছে। গত জুনে আমিরাত কর্তৃপক্ষ তার গ্রেপ্তারের বিষয়টি জানানোর পর নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়। এরপর আমিরাত সরকারের পক্ষ থেকে দুই দফায় বিভিন্ন বিষয়ে অতিরিক্ত তথ্য ও আইনি নথি চাওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমিরাতের চাওয়া অনুযায়ী বাংলাদেশ সব প্রয়োজনীয় নথি, আইনি ব্যাখ্যা, আরবি অনুবাদ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। আবুধাবির ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর পাঠানো চিঠি অনুযায়ী বেনজীর জামিনে থাকলেও তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই জামিন পাওয়ার অর্থ প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান বা প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া নয়।

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে সরকারের তরফ থেকে স্থানীয় আইনজীবী নিয়োগ করা হয়েছে এবং তার অবস্থান ও চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া সাবেক এই পুলিশ কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা অবৈধ সম্পদের বিষয়ে বিভিন্ন দেশের কাছে তথ্য চেয়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে বিচার নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।

জনপ্রিয়

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত ১১:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬