ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ Logo চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী Logo বাংলাদেশের অধিনায়ক হতে প্রস্তুত হামজা Logo নভেম্বরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, জেনে নিন ম্যাচের সময়সূচি Logo বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে প্রক্টরের কাছে দিল ছাত্রদল Logo বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই Logo পূর্বাচলে প্লট দুর্নীতি: হাসেমপুত্র রাসেলের ছয় মাসের জামিন Logo শিক্ষকদের শৌচাগারে নিয়ে ছাত্রীকে ধর্ষণ,পলাতক শিক্ষক গ্রেপ্তার Logo প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল স্বপ্ন, গুরুত্ব টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমে Logo সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হামজা

শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি

অপরাধ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। সম্প্রতি উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। হামলাকারী তাকে ‘জুলাই জঙ্গি’ বলে সম্বোধন করে তার ওপর দা নিয়ে চড়াও হন বলে অভিযোগ উঠেছে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, একটি অটোরিকশায় অবস্থান করার সময় হাসিবুলকে লক্ষ্য করে গালিগালাজ ও নানা মন্তব্য করছেন এক ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি দা হাতে তার দিকে তেড়ে গেলে তিনি দ্রুত অটোরিকশা থেকে নেমে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড় দেন। রিসোর্ট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিন আগে হাসিবুল এক নারীসহ ওই রিসোর্টে অবস্থান নেন এবং ঘটনার দিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঘটনার পর হাসিবুল আহত অবস্থায় পুনরায় রিসোর্টে ফিরে আসেন এবং রিসোর্ট কতৃপক্ষ তার হাতে প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করে দেয়। রিসোর্ট থেকে তিনি দুপুরের ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন এবং পরবর্তীতে কুমিল্লায় চলে যান বলে জানান সংশ্লিষ্টরা। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীর পরিচয় কিংবা সুনির্দিষ্ট কী কারণে এই হামলার সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রীতম দাস জানিয়েছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি আরও উল্লেখ করেন যে, হাসিবুল ফিরে আসার পর এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হবে। এদিকে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, এই বিষয়ে এখনও কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

জনপ্রিয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ

শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি

প্রকাশিত ০৬:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬