ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক Logo ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ আর বাংলাদেশে ফিরবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ জামায়াত আমিরের Logo ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত Logo নারায়ণগঞ্জে মন্দির ‘ভাঙচুর’, পুলিশ হেফাজতে নিট কনসার্নের পরিচালকসহ ২ জন Logo পোশাক খাতে অস্থিরতার নেতৃত্বে বিরোধী দলের শ্রমিক সংগঠনও: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo মানুষের মনের অন্ধকার দিকগুলোই সবচেয়ে রহস্যময়: শফিক রিয়ান Logo ‘ঘুষ’ দাবির ভিডিও ছাড়ানোর পর ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত Logo বিরোধীদলীয় নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিল্পকলায় নাট্যদল প্রাঙ্গণেমোর এর হলের বরাদ্দ বাতিল, ক্ষোভ

মানুষের মনের অন্ধকার দিকগুলোই সবচেয়ে রহস্যময়: শফিক রিয়ান

শফিক রিয়ান

বর্তমান সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক শফিক রিয়ান। যান্ত্রিক নগরী ঢাকার মিরপুরে ১ মার্চ তাঁর জন্ম। এই নগরেই কেটেছে শৈশব ও কৈশোর। সেনাপল্লি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং নৌবাহিনী কলেজ, ঢাকা থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তবে প্রকৌশলের চেয়ে সাহিত্য ও সৃজনশীল জগতের প্রতিই ছিল তাঁর বেশি আগ্রহ।

২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলায় ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘আজ রাতে চাঁদ উঠবে না’। বইটি প্রকাশের পর পাঠকমহলে সাড়া পান তিনি। এরপর একের পর এক পাঠকনন্দিত গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে এগিয়ে চলেছে তাঁর সাহিত্যযাত্রা। এবার পাঠকদের সামনে হাজির হয়েছেন প্রথম থ্রিলার উপন্যাস ‘প্ররোচক’ নিয়ে। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই উপন্যাসে রহস্য, অপরাধ, জনতার মনস্তত্ত্ব ও মানুষের চিন্তা নিয়ন্ত্রণের জটিল দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। নতুন বই, লেখালেখির দর্শন ও সাহিত্যজীবনের নানা বিষয় নিয়ে অভিযাত্রা সঙ্গে কথা বলেছেন শফিক রিয়ান।

প্রশ্ন: আসসালামু আলাইকুম, কেমন আছেন?

শফিক রিয়ান: ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগছে। আশা করি, এই আলাপের মধ্য দিয়ে পাঠকদের সঙ্গে আমার লেখালেখি এবং নতুন বই ‘প্ররোচক’ নিয়ে কিছু ভাবনা ভাগ করে নিতে পারব।

প্রশ্ন: লেখালেখির শুরুটা কীভাবে?

শফিক রিয়ান: লেখালেখির শুরুটা আসলে খুব পরিকল্পিতভাবে হয়নি। মানুষের জীবন, চারপাশের ঘটনা, সম্পর্কের জটিলতা, আনন্দ-বেদনা এবং সমাজের নানা অসংগতি আমাকে সবসময় ভাবিয়েছে। কিছু অনুভূতি, প্রশ্ন কিংবা ঘটনা মনের মধ্যে জমে থাকত। একটা সময় সেগুলোই শব্দের মাধ্যমে প্রকাশ করার তাগিদ অনুভব করি।

আমার কাছে লেখালেখি কেবল গল্প বলা নয়, বরং নিজের ভেতরের চিন্তা ও উপলব্ধিগুলো প্রকাশের একটি মাধ্যম। সেই জায়গা থেকেই ধীরে ধীরে লেখালেখির প্রতি আগ্রহ তৈরি হয় এবং একসময় তা নিয়মিত চর্চায় পরিণত হয়।

প্রশ্ন: লেখালেখির জীবন কতটা উপভোগ করেন?

শফিক রিয়ান: লেখালেখির জীবন একই সঙ্গে আনন্দের এবং কিছুটা নিঃসঙ্গতার। একজন লেখক যখন কোনো গল্প নির্মাণ করেন, তখন তাঁকে শুধু গল্পের ঘটনাগুলো সাজালেই চলে না, চরিত্রগুলোর ভেতরেও প্রবেশ করতে হয়। তাদের আনন্দ, ভয়, দ্বিধা, অপরাধবোধ কিংবা মানসিক টানাপোড়েন অনুভব করতে হয়।

কখনো একটি চরিত্রের সঙ্গে দীর্ঘ সময় কাটাতে হয়, কখনো একটি দৃশ্য কিংবা একটি বাক্য নিয়ে অনেকক্ষণ ভাবতে হয়। এই পুরো প্রক্রিয়াটিই আমার কাছে ভীষণ উপভোগ্য। লেখালেখির মাধ্যমে যেমন অন্য মানুষের জীবনকে বোঝার চেষ্টা করি, তেমনি নিজের অজানা দিকগুলোর সঙ্গেও পরিচিত হই। তাই লেখালেখি আমার কাছে শুধু পেশা বা শখ নয়, বরং নিজেকে আবিষ্কারেরও একটি যাত্রা।

প্রশ্ন: সাহিত্যের এত বিভাগ থাকতে থ্রিলারকেই বেছে নেওয়ার কারণ কী?

শফিক রিয়ান: সাহিত্যের প্রতিটি বিভাগেরই নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে থ্রিলারের প্রতি আমার বিশেষ আকর্ষণ কাজ করে মানুষের মনস্তত্ত্বকে কেন্দ্র করে। বিশেষ করে মনস্তাত্ত্বিক থ্রিলার আমাকে বেশি টানে।

মানুষ কেন ভয় পায়, কেন লোভের কাছে পরাজিত হয়, কীভাবে প্রতিশোধ কিংবা ক্ষমতার আকাঙ্ক্ষা তার চিন্তাকে নিয়ন্ত্রণ করে, কিংবা একজন মানুষ কীভাবে অন্য একজনের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, এসব প্রশ্ন আমাকে ভাবায়।

আমার মনে হয়, মানুষের মনের অন্ধকার দিকগুলো বাইরের পৃথিবীর অন্ধকারের চেয়েও বেশি রহস্যময়। থ্রিলারের মাধ্যমে সেই অদৃশ্য জগৎ অনুসন্ধানের সুযোগ পাওয়া যায়। পাঠককে শুধু একটি রহস্যের সমাধান খুঁজতে ব্যস্ত রাখা নয়, বরং গল্পের শেষে তাঁর মনে কিছু প্রশ্নও রেখে যেতে চাই।

প্রশ্ন: নতুন উপন্যাসের নাম ‘প্ররোচক’। নামটি নির্বাচনের পেছনে কী ভাবনা কাজ করেছে?

শফিক রিয়ান: ‘প্ররোচক’ শব্দটির মধ্যেই উপন্যাসের মূল ভাবনাটি অনেকটা লুকিয়ে আছে। প্ররোচক বলতে আমরা সাধারণত এমন কাউকে বুঝি, যে অন্য কাউকে কোনো কাজ করতে উৎসাহিত করে কিংবা প্রভাবিত করে।

কিন্তু আমার কাছে সবচেয়ে ভয়ংকর প্ররোচক সে নয়, যে প্রকাশ্যে কাউকে নির্দেশ দেয়; বরং সে, যে অন্যের মনের মধ্যে নিজের উদ্দেশ্যকে এমনভাবে প্রতিষ্ঠিত করে যে মানুষটি শেষ পর্যন্ত নিজের ইচ্ছাকেই নিজের সিদ্ধান্ত বলে বিশ্বাস করতে শুরু করে।

একজন মানুষ যখন অন্যের চিন্তা, বিশ্বাস কিংবা আবেগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, তখন তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, উপন্যাসের মূল ভাবনাগুলোর একটি সেটিই। সেই বিবেচনা থেকেই ‘প্ররোচক’ নামটি আমার কাছে যথার্থ মনে হয়েছে।

প্রশ্ন: প্রথম থ্রিলার উপন্যাস ‘প্ররোচক’ সম্পর্কে পাঠকদের জন্য কিছু বলুন।

শফিক রিয়ান: ‘প্ররোচক’ আমার প্রথম থ্রিলার উপন্যাস। এটি মূলত একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যেখানে রহস্য, অপরাধ এবং মানুষের মনস্তত্ত্বকে পাশাপাশি তুলে ধরার চেষ্টা করেছি।

উপন্যাসের কেন্দ্রীয় ঘটনা ‘দ্য বার্নিং ট্রায়ো’। চট্টগ্রামে তিনজন তরুণকে গণপিটুনির পর পুড়িয়ে হত্যার মতো ভয়াবহ একটি ঘটনা এই গল্পের সূচনা তৈরি করে। ঘটনাটির তদন্তে যুক্ত হন অনুসন্ধানী মনোবিজ্ঞানী ড. ইশরাক। কিন্তু তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসতে থাকে মানুষের বিশ্বাস, আবেগ, গুজব, সামাজিক প্রভাব এবং মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের নানা জটিল দিক।

আমি শুধু তিনটি হত্যাকাণ্ডের রহস্য তুলে ধরতে চাইনি। বরং জানতে চেয়েছি, একজন মানুষ কীভাবে জনতার অংশ হয়ে নিজের বিবেক হারিয়ে ফেলতে পারে? কীভাবে একটি গুজব কিংবা পরিকল্পিত প্ররোচনা অসংখ্য মানুষকে ভয়াবহ অপরাধের দিকে ঠেলে দিতে পারে? আর সেই অপরাধের দায় কি কেবল যারা সরাসরি অংশ নেয়, তাদেরই?

পাঠক ‘প্ররোচক’ পড়তে গিয়ে একটি রহস্যের মুখোমুখি হওয়ার পাশাপাশি মানুষের মনস্তত্ত্ব এবং সামাজিক আচরণ নিয়েও ভাবার সুযোগ পাবেন বলে আশা করি। বইটি পড়ার পর যদি পাঠকের মনে কিছু অস্বস্তিকর প্রশ্ন তৈরি হয়, তাহলে আমার লেখার উদ্দেশ্য অনেকটাই সার্থক হবে।

প্রশ্ন: উপন্যাসে ‘দ্য বার্নিং ট্রায়ো’ নামে যে ভয়াবহ ঘটনার কথা এসেছে, সেটি সম্পর্কে জানতে চাই।

শফিক রিয়ান: ‘দ্য বার্নিং ট্রায়ো’ উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেখানে তিনজন তরুণকে গণপিটুনির পর পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনাটি শুধু একটি নৃশংস হত্যাকাণ্ড নয়, বরং জনতার মনস্তত্ত্ব, গুজব, সামাজিক প্রভাব এবং মানুষের বিচারবোধ হারিয়ে ফেলার একটি ভয়াবহ উদাহরণ।

আমরা অনেক সময় কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ সত্য না জেনেই অন্যের বক্তব্যে প্রভাবিত হই। আবেগ, ক্ষোভ কিংবা গুজবের বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি, যার পরিণতি হতে পারে অপরিবর্তনীয়। ‘দ্য বার্নিং ট্রায়ো’ সেই বিপজ্জনক বাস্তবতাকেই সামনে নিয়ে আসে।

আমার কাছে এই ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, একটি জনতা কীভাবে তৈরি হয় এবং কীভাবে কিছু মানুষের চিন্তা ও উদ্দেশ্য একটি বৃহৎ জনগোষ্ঠীর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্য দিয়েই উপন্যাসের মনস্তাত্ত্বিক রহস্যের জগৎ উন্মোচিত হয়।

প্রশ্ন: যারা লেখালেখি করছেন কিংবা নতুন করে লেখক হতে চান, তাঁদের জন্য আপনার পরামর্শ কী?

শফিক রিয়ান: যারা লেখালেখি করেন, তাঁদের প্রতি আমার প্রথম পরামর্শ থাকবে, নিয়মিত লিখুন এবং প্রচুর পড়ুন। লেখালেখির ক্ষেত্রে প্রতিভা গুরুত্বপূর্ণ, কিন্তু চর্চা ও অধ্যবসায়ের বিকল্প নেই।

অন্যের সঙ্গে নিজের লেখার তুলনা না করে নিজস্ব লেখার ধরন তৈরি করার চেষ্টা করুন। চারপাশের মানুষকে দেখুন, তাঁদের কথা শুনুন, তাঁদের আচরণ এবং অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। কারণ গল্পের সবচেয়ে বড় উপাদান হলো মানুষ, আর মানুষকে বুঝতে পারার মধ্যেই একজন লেখকের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লেখার জন্য লিখবেন না, বলার মতো কিছু আছে বলেই লিখবেন। জনপ্রিয়তা কিংবা প্রশংসার প্রত্যাশা না করে নিজের কাছে সৎ থাকুন। একটি লেখা হয়তো পৃথিবী বদলে দিতে পারবে না, কিন্তু একজন মানুষের চিন্তায় সামান্য পরিবর্তন আনতে পারলেও সেটি একজন লেখকের জন্য অনেক বড় প্রাপ্তি।

জনপ্রিয়

সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক

মানুষের মনের অন্ধকার দিকগুলোই সবচেয়ে রহস্যময়: শফিক রিয়ান

প্রকাশিত ০৮:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬