ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘কফি উইথ করণ’: অন্তিমেও শাহরুখ? Logo রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর Logo গাজীপুরে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৮০ Logo শনিবার পর্দা নামছে জাবির জেইউডিও জাতীয় বিতর্ক উৎসবের Logo গোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৫০-৬০ Logo বল টেম্পারিং নিয়ে শোয়েবের স্বীকারোক্তি, ‘আমরা বোতলের ছিপি ব্যবহার করতাম’ Logo টেকসই মৎস্য উৎপাদনে বাকৃবিতে ৩০০ কেজি পোনা অবমুক্তকরণ Logo নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে রাতভর সতর্ক অবস্থানে জাবি ছাত্রদল Logo শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার মধ্যে ফুটবল খেলা দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

শনিবার পর্দা নামছে জাবির জেইউডিও জাতীয় বিতর্ক উৎসবের

‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’—এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপী ‘জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমনরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

এবারের আয়োজনে আহ্বায়ক (কনভেনার) হিসেবে দায়িত্ব পালন করছেন জেইউডিও-র সভাপতি আল লুবান। এছাড়াও বিশ্ববিদ্যালয় পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে বর্ণ সাহা বিশাল, কলেজ পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হাসিব বিন আব্দুল হাই এবং স্কুল পর্যায়ের যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দুর্বার শামিত আদি। জেইউডিও-র সভাপতি আল লুবান এক লিখিত বক্তব্যে জানান, এবারে সারা দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ও বিচারকসহ পাঁচ শতাধিক অংশগ্রহণকারী যুক্ত রয়েছেন। প্রতিযোগিতাটি আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ এবং আন্তঃস্কুল—এই তিনটি পর্যায়ে পরিচালিত হচ্ছে।

উৎসবের ২১তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (DUDS) এবং ডিবেটার্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি (DCU)। আগামী ২১ নভেম্বর এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ১৫তম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক ও কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চারটি দল—আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিবেটিং ক্লাব, ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, রাজউক কলেজ ডিবেটিং ক্লাব এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং ক্লাব। ২১ নভেম্বর এই পর্বের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

এছাড়াও, ২০ নভেম্বর দেশের বিভিন্ন প্রান্তের স্কুল পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা, যার ফাইনাল পর্বও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

উৎসবের পর্দা নামবে আগামী ২১ নভেম্বর (শনিবার)। এদিন আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃস্কুল ও আন্তঃকলেজের ফাইনাল বিতর্কের পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক’ শীর্ষক বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব।

জেইউডিও-র পক্ষ থেকে জানানো হয়, বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণদের যুক্তিবোধ, মুক্তচিন্তা, সহনশীলতা ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চার অন্যতম মাধ্যম। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণদের যুক্তির মঞ্চে নিজেদের চিন্তা ও অবস্থান তুলে ধরার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

জনপ্রিয়

‘কফি উইথ করণ’: অন্তিমেও শাহরুখ?

শনিবার পর্দা নামছে জাবির জেইউডিও জাতীয় বিতর্ক উৎসবের

প্রকাশিত ১১:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬