ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ভারত

আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লিতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে যাওয়া পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিকের ভ্রমণ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দিল্লির ঐতিহাসিক পুরানা কিলায় এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে যোগ দিতে গত ২০ নভেম্বর তিনি ভারতে পৌঁছান। কিন্তু সরকারি সফরসূচির বাইরে তাকে আগ্রার তাজমহল কিংবা দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সরকারি সূত্রগুলো স্পষ্ট জানিয়েছে যে তাকে কেবল নির্ধারিত বৈঠকে অংশগ্রহণের জন্যই আসার অনুমতি দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা ছাড়পত্র সাপেক্ষে তাজমহল পরিদর্শনের সম্ভাবনা কিছুটা থাকলেও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি তিনি পাননি। ২০২৩ সালে বিলাওয়াল ভুট্টো জারদারির পর এবারই প্রথম কোনো পাকিস্তানি ফেডারেল মন্ত্রী ভারত সফর করছেন। এছাড়া কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক পদক্ষেপ এবং সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিতের প্রেক্ষাপটে এই সফর নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে ভারতের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে আক্রমণাত্মক মন্তব্য করেছিলেন পাকিস্তানি এই মন্ত্রী।

পাকিস্তানের জলবায়ুমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ভারতের বিরোধী দলগুলো সরকারের নীতির কঠোর সমালোচনা করছে। অতীতে পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নিলেও বর্তমান পরিস্থিতিতে কেন একজন পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিশেষ করে পাকিস্তানের পানিসম্পদে হাত দিলে হাত কেটে নেওয়ার মতো হুংকার দেওয়া সত্ত্বেও তাকে আপ্যায়ন করায় ক্ষোভ প্রকাশ করেছে তারা। এই পরিস্থিতিতে পাক মন্ত্রীর দর্শনীয় স্থান ঘুরে দেখার আবদার সঙ্গে সঙ্গেই নাকচ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০০১ সালে গঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে ২০১৭ সালে ভারত ও পাকিস্তান পূর্ণ সদস্যপদ লাভ করে। এর আগে গত বছর পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এসসিও বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিধিত্ব করেছিলেন। দুই দেশের এই কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় বর্তমান সফরটি অনুষ্ঠিত হলেও তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে হতে পারে ঝড়

তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ভারত

প্রকাশিত ০৬:৩৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬