ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মৃত কচ্ছপের সঙ্গে সমুদ্রতটে ভেসে এল মাস্কের রকেটের অংশ

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় বিস্ফোরিত হওয়া স্পেসএক্সের মেগা রকেট স্টারশিপের বুস্টারের ধ্বংসাবশেষ মেক্সিকোর একটি সমুদ্রসৈকতে ভেসে এসেছে। দক্ষিণ টেক্সাসে স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্রের দক্ষিণে অবস্থিত বাগদাদ সৈকতে রকেটের টুকরাগুলোর পাশাপাশি মৃত কচ্ছপ ও ডলফিন দেখতে পাওয়া গেছে। পরিবেশবাদী সংগঠন কোনিবিও গ্লোবাল জানিয়েছে যে রকেটের ‘সুপার হেভি’ বুস্টারের বিভিন্ন অংশ সমুদ্রতটে চলে এসেছে। গত সপ্তাহে রকেটের ওপরের অংশটি কক্ষপথে পাঠানোর পর বুস্টারটি সমুদ্রে অবতরণের চেষ্টা করার সময় মেক্সিকো উপসাগরের ওপর বিস্ফোরিত হয়েছিল।

মেক্সিকান পরিবেশবাদী সংগঠনটির সভাপতি জেসুস এলিয়াস ইবারা রদ্রিগেজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে স্পেসএক্সের মহাকাশযানের হাজার হাজার ধ্বংসাবশেষের টুকরা মেক্সিকোর উপকূলে জমা হয়েছে। এসব টুকরার পরিমাণ ও আকার এত বেশি যে সেগুলোর সবগুলো সংগ্রহ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মাঠপর্যায়ের প্রযুক্তিবিদরা ধূসর টেপযুক্ত সাদা প্লাস্টিক, কালো রাবারওয়ালা টেপ এবং বুস্টারের ভেতরের দেয়ালের সঙ্গে মিল থাকা নীল আঠা লাগানো টুকরাগুলো নথিভুক্ত করেছেন।

রদ্রিগেজ একই সৈকতে পড়ে থাকা মৃত প্রাণীদের ছবি প্রকাশ করে আশঙ্কা প্রকাশ করেছেন যে রকেট বিস্ফোরণের ফলেই হয়তো প্রাণীগুলোর মৃত্যু হয়েছে। স্টারশিপ বিস্ফোরণের দুই দিন পর একটি মৃত কচ্ছপ তীরে ভেসে থাকতে দেখা যায় বলে জানান তিনি। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে প্রাণীগুলোর মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

মেক্সিকোর পরিবেশ সুরক্ষা বিষয়ক ফেডারেল অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রোফেপা জানিয়েছে যে এসব বর্জ্য শনাক্ত এবং পরিস্থিতি তদন্ত করতে বাগদাদ সৈকতে পরিদর্শক পাঠানো হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে স্পেসএক্সকে এই ঘটনার দায় নিতে বলা হবে এবং জনসাধারণকে সৈকতে পাওয়া কোনো বস্তু স্পর্শ না করতে অনুরোধ জানানো হয়েছে। রকেটের ধ্বংসাবশেষ ও বন্যপ্রাণীর মৃত্যুর বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলেও স্পেসএক্স কোনো সাড়া দেয়নি।

জনপ্রিয়

হন্ডুরাসে নারী পাচার মামলায় ৩ মার্কিন নাগরিকসহ ৪ জন দোষী সাব্যস্ত

মৃত কচ্ছপের সঙ্গে সমুদ্রতটে ভেসে এল মাস্কের রকেটের অংশ

প্রকাশিত ০২:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬