ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শিক্ষা, জলবায়ু ন্যায্যতাসহ নানা দাবিতে ইউরোপজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, জলবায়ু ন্যায্যতা ও বাধ্যতামূলক সামরিক সেবা বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ফ্রান্সের তীব্র আন্দোলনের অনুপ্রেরণায় এই বিক্ষোভের ডাক দেওয়া হলেও এর সামগ্রিক তীব্রতা ছিল তুলনামূলক কম। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ইতালি ও ক্রোয়েশাসহ অন্তত ২৫টি দেশে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ স্ট্রাইক’ পালিত হয়েছে। শান্তিপূর্ণ এসব পদযাত্রায় উপস্থিতি সীমিত থাকলেও অনেক জায়গায় হাজার হাজার মানুষ অংশ নেন।

জার্মানিতে ‘জেন-জি রেগেল্ট’ নামের একটি সংগঠনের উদ্যোগে দেশটির ৭৩টি শহর ও নগরে এই কর্মসূচি পালিত হয়। জার্মানির কোলন শহরের বিক্ষোভে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ইয়াসমিন হামাদি জানান, শিক্ষাব্যবস্থাসহ সব ক্ষেত্রে ব্যয় সংকোচন করা হচ্ছে যা অত্যন্ত হতাশাজনক। পরিবর্তনের দাবিতে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়া জার্মানির রাজধানী বার্লিনের আলেকজান্ডারপ্লাৎস চত্বরে আয়োজিত বিক্ষোভে প্রায় চার হাজার মানুষ অংশ নেন।

ইতালিতে বিক্ষোভের পরিধি অন্যান্য দেশের তুলনায় অনেক বড় ছিল যেখানে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির প্রতিবাদ জানানো হয়। ইতালির প্রধান শ্রমিক ইউনিয়ন সিজিআইএলের নেতা মাউরিজিও ল্যান্ডিনি বলেন যে কেবল ইতালি নয়, পুরো ইউরোপ জুড়েই সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। অন্যদিকে সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ভোটাভুটিতে দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ ক্ষমতা হারিয়েছেন এবং আলবেনিয়াতেও অস্থিরতা দেখা গেছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের দাবিগুলোর মধ্যে ছিল স্কুলের তহবিল ও অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা এবং সামরিক খাতে ব্যয় কমানোর দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। প্যারিসের বিক্ষোভে অংশ নেওয়া মার্কিন শিক্ষার্থী ইভলিন বলেন যে বর্তমান প্রজন্মের অনেকেই জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং আসন্ন জলবায়ু সংকট নিয়ে গভীরভাবে চিন্তিত। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারেও কয়েক শ বিক্ষোভকারী জড়ো হয়ে বেঁচে থাকার তাগিদে নিজেদের দাবির কথা তুলে ধরেন।

জনপ্রিয়

জিটিএ সিক্সের রেডিওতে বেজে উঠল বাংলা গান ‘আজ শনিবার’

শিক্ষা, জলবায়ু ন্যায্যতাসহ নানা দাবিতে ইউরোপজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত ১২:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬