ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা Logo বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, যারা পাবেন Logo রাবিতে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ Logo থানচির ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের পরিচ্ছন্নতা অভিযান Logo কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার Logo গোবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন ড. এস. এম. আহসান Logo জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প Logo বিশ্বব্যাপী তেল সরবরাহ ৪ শতাংশ ঘাটতির ঝুঁকি Logo এক হাজার গোলের মাইফলক: কোথায় দাঁড়িয়ে মেসি এবং রোনালদো

শুটিং ফেলে চেন্নাইয়ের হাসপাতালে আমির খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৪ বার পঠিত

‘সিতারে জামিন পার’ ছবি নিয়ে বর্তমানে ব্যস্ত আমির খান। তবে নিজের ছবি ছাড়াও পুত্র জুনাইদ খানের ছবির প্রচারেও মন দিয়েছিলেন তিনি। 

তবে এর মধ্যেই সব শুটিংয়ের ব্যস্ততা ফেলে চেন্নাইয়ের হাসপাতালে ছুটলেন অভিনেতা। তবে নিজের জন্য নয়, চেন্নাইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে মাকে নিয়ে গেছেন আমির।

সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালের বাইরে অভিনেতার ছবি উঠে এসেছে সংবাদমাধ্যমে। তাহলে কি ফের গুরুতর অসুস্থ অভিনেতার মা না কি স্রেফ রুটিন চেক আপের জন্যেই তাকে নিয়ে চেন্নাইয়ের হাসপাতালে হাজির হয়েছেন আমির?

এখনও জানা যায়নি সেই জবাব। যদিও এ প্রসঙ্গে আমিরের টিমের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

২০২২-এ দীপাবলির সময়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন আমিরের মা। তবে উৎসবের মৌসুমে সেই খবর প্রচারিত হোক, তেমনটা চাননি আমির। সেই সময়ে বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিনাত খান।

জানা গিয়েছিল, আমির খান এবং তার গোটা পরিবার দীপাবলিতে পঞ্চগনির ফার্ম হাউজে ছিল। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মা-কে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা।

পরে চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ছবির কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেই জায়গায় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা গিয়েছে বেঙ্গালুরু নিবাসী এক নারীর প্রেমে পড়েছেন আমির। এবং আমিরের পরিবারের সঙ্গে সেই তরুণীর আলাপপর্ব নাকি ভালভাবেই উতরে গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও মুখে কুলুপ আমির খানের। কোনওরকম বিবৃতি অথবা ইঙ্গিত আসেনি তারকা অভিনেতার দল অথবা পরিবারের তরফেও।

জনপ্রিয়

সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা

শুটিং ফেলে চেন্নাইয়ের হাসপাতালে আমির খান

প্রকাশিত ১০:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫