ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo ‎ইবি শিক্ষিকা হত্যাকান্ডে কুবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা ও শোক প্রকাশ Logo বাকৃবিস্থ বৃহত্তর দিনাজপুর সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা Logo জাবিতে স্কাউটসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র নেতৃবৃন্দের সম্মানে ডাকসুর ইফতার মাহফিল Logo পাবিপ্রবি গেটসংলগ্ন সাঈদের দোকানের ইফতারে আবারও মিললো গোবরে পোকা Logo বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রাকসুর প্রতিনিধি সম্মেলন  Logo যবিপ্রবিতে রাজশাহী অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল Logo বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় জাবি ছাত্রদলের ইফতার

বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন শ্রীলংকার কাছে ইনিংস ও ৭৮ রানে হেরেছে সফরকারী বাংলাদেশ। এই নিয়ে নবম বার টেস্ট ম্যাচে শ্রীলংকার কাছে ইনিংস ব্যবধানে হারল টাইগাররা। এই হারে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধান হারল নাজমুল হোসেন শান্তর দলা। গল-এ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ এই সিরিজ হারের ফলে ২ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন ১৬ দশমিক ৬৭ শতাংশ। শ্রীলংকার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১১৫ রান করেছিল বাংলাদেশ। ইনিংস হার এড়াতে ৪ উইকেট হাতে নিয়ে আরও ৯৬ রান দরকার ছিল টাইগারদের।

চতুর্থ দিন সকালে ২৯ মিনিট ও ৩৪ বলের বেশি টিকতে পারেনি বাংলাদেশ। বাকী ৪ উইকেটে ১৮ রান যোগ করে ১৩৩ রানে গুটিয়ে যায় টাইগাররা।১৩ রান নিয়ে খেলতে নেমে ব্যক্তিগত ১৪ রানে স্পিনার প্রবাথ জয়সুরিয়ার বলে আউট হন লিটন দাস। এরপর নাইম হাসানকে ৫ ও তাইজুল ইসলামকে ৬ রানে শিকার করেন ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন জয়সুরিয়া।

শেষ ব্যাটার এবাদত হোসেনকে ৬ রানে থামিয়ে শ্রীলংকার জয় নিশ্চিত করেন স্পিনার থারিন্দু রত্নায়েকে। এই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক ১৯ রান করে এবং মোমিনুুল হক ১৫ ও সাদমান ইসলাম ১২ রান করেন। বল হাতে ৫৬ রানে ৫ উইকেট নেন জয়সুরিয়া। ২২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১২তম ও বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। পাশাপাশি অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও থারিন্দু ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১৫৮ রান করায় ম্যাচের সেরা খেলোয়াড় হন শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কা। দুই টেস্টে ৩৬৯ করে সেরা সিরিজ সেরাও নির্বাচিত হন তিনি।

আগামী ২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাাদেশ ও শ্রীলংকা। এরপর ১০ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।

জনপ্রিয়

কবি নজরুল কলেজে সাবেক বিএনসিসি ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

প্রকাশিত ০১:৩০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫