ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রলারডুবি: নারীর লাশ উদ্ধার, বাবাসহ নিখোঁজ ৩ সন্তান Logo কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক Logo এফবিআইয়ের সব এজেন্টের গোপনীয় তথ্য হাতিয়ে নেওয়ার দাবি হ্যাকারদের Logo বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট Logo এমপির মোবাইল নম্বর হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা দাবি Logo দৌলতপুরে দুই মাসে ৫৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত Logo রোহিঙ্গাদের ফেরত পাঠাতে জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান Logo লাল লিপস্টিক: সাড়ে পাঁচ হাজার বছরের ক্ষমতা, দ্রোহ ও সৌন্দর্যের ইতিহাস Logo কঙ্গোতে নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু Logo পত্রিকা: ‘ডিএমপির অপরাধী চক্রের তালিকায় প্রতি ছয়জনে একজন ১৮ বছরের কম বয়সী’

কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক

কুমিল্লার মুরাদনগরে নামিদামি ব্র্যান্ডের প্রায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ জেনিথ সরকার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জেনিথ সরকার নবীনগর উপজেলার বাঁওয়াচাইল এলাকার কাউছার আলমের ছেলে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিষ্ণুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেনিথ সরকারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৫০০ প্যাকেট বা ৩০ হাজার শলাকা নামিদামি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশ আরও ১ কাটুন নামিদামি ব্র্যান্ডের সিগারেট জব্দ করে। সব মিলিয়ে অভিযানে প্রায় ৬০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানিয়েছে, নামিদামি ব্র্যান্ডের নকল ও অবৈধ সিগারেট বাজারজাতের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। চক্রটি বিভিন্ন পথে এসব সিগারেট দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে বলে ধারণা করা হচ্ছে। আটক জেনিথের সঙ্গে এই চক্রের অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রলারডুবি: নারীর লাশ উদ্ধার, বাবাসহ নিখোঁজ ৩ সন্তান

কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক

প্রকাশিত ১১:২৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬