ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা Logo বিশ্ব পরিবেশ দিবসে রাবি উপাচার্যের বৃক্ষরোপণ : ১০ হাজার বৃক্ষরোপণের অঙ্গিকার Logo জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল Logo বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী Logo কারামুক্ত আইভী লড়বেন আগামী সিটি করপোরেশন নির্বাচনে Logo কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৌ-শাশুড়ির Logo কটিয়াদীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোভাযাত্রা ও আনন্দ মিছিল Logo প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে ১৯ বছরের আন্দ্রিভা Logo ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের ঐতিহাসিক জয় Logo বিশ্বকাপ শুরুর আগে আলোচিত হাঙরের ভবিষ্যদ্বাণী

তিতুমীর কলেজে ‘ডেমোক্রেটিক ফ্রুটস ফেস্টিভ্যাল’ উদযাপন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘ডেমোক্রেটিক ফ্রুটস ফেস্টিভ্যাল-২০২৫’ উদযাপন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগীয় সেমিনার কক্ষে এই ব্যতিক্রমধর্মী উৎসব অনুষ্ঠিত হয়।

ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত বহু শিক্ষার্থী।

উৎসবে দেশীয় ও বিদেশি নানা ধরণের তাজা ও রঙিন ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী ছিল।শিক্ষার্থীরা দলগতভাবে বিভিন্ন ধরণের ফল—যেমন আম, লিচু, তরমুজ, আনারস, ড্রাগন ফল, বাঙ্গি, আপেল, কমলা ইত্যাদি—সাজিয়ে পরিবেশন করে।

আয়োজকরা জানান, এই ফ্রুটস ফেস্টিভ্যালের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধ কাজ, সৃজনশীলতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের চর্চা তৈরি করা। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ফল খাওয়ার গুরুত্ব নিয়েও সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।

সেমিনার কক্ষে আয়োজিত এই রঙিন ও প্রাণবন্ত উৎসবটি অংশগ্রহণকারীদের জন্য এক আনন্দঘন এবং শিক্ষণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

জনপ্রিয়

বগুড়ায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই যুবকের ওপর সন্ত্রাসী হামলা

তিতুমীর কলেজে ‘ডেমোক্রেটিক ফ্রুটস ফেস্টিভ্যাল’ উদযাপন

প্রকাশিত ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫