ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিদায় হ্যালো, নিজেকে চেনানোর জন্য ধন্যবাদ Logo নোবিপ্রবির নীলদিঘীতে ছাত্রদল নেতার উদ্যোগে লাইফ জ্যাকেট কর্নার স্থাপন ও বৃক্ষরোপণ Logo বাকৃবি ডিবেটিং সংঘের আংশিক কমিটির সভাপতি অধ্যাপক ড. শওকত আলী, সাধারণ সম্পাদক মুবিন ‎ Logo নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল Logo পাবিপ্রবিতে বাস থেকে পড়ে ছাত্রী আহত, ৭ দাবিতে প্রশাসনের আশ্বাস ‎ Logo জাবিতে নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত Logo জাবিতে চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা Logo এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব: ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি Logo শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

তিতুমীর কলেজে ‘ডেমোক্রেটিক ফ্রুটস ফেস্টিভ্যাল’ উদযাপন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘ডেমোক্রেটিক ফ্রুটস ফেস্টিভ্যাল-২০২৫’ উদযাপন করা হয়েছে।

সোমবার (৩০ জুন) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগীয় সেমিনার কক্ষে এই ব্যতিক্রমধর্মী উৎসব অনুষ্ঠিত হয়।

ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লুৎফর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে অধ্যয়নরত বহু শিক্ষার্থী।

উৎসবে দেশীয় ও বিদেশি নানা ধরণের তাজা ও রঙিন ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী ছিল।শিক্ষার্থীরা দলগতভাবে বিভিন্ন ধরণের ফল—যেমন আম, লিচু, তরমুজ, আনারস, ড্রাগন ফল, বাঙ্গি, আপেল, কমলা ইত্যাদি—সাজিয়ে পরিবেশন করে।

আয়োজকরা জানান, এই ফ্রুটস ফেস্টিভ্যালের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধ কাজ, সৃজনশীলতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের চর্চা তৈরি করা। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ফল খাওয়ার গুরুত্ব নিয়েও সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।

সেমিনার কক্ষে আয়োজিত এই রঙিন ও প্রাণবন্ত উৎসবটি অংশগ্রহণকারীদের জন্য এক আনন্দঘন এবং শিক্ষণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

জনপ্রিয়

বিদায় হ্যালো, নিজেকে চেনানোর জন্য ধন্যবাদ

তিতুমীর কলেজে ‘ডেমোক্রেটিক ফ্রুটস ফেস্টিভ্যাল’ উদযাপন

প্রকাশিত ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫