ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, সাড়াই দেননি কিম জং উন Logo পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির শেষ বৈঠকে যা হলো Logo গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করল ঢাকা-দিল্লি Logo ভারতের পেট্রাপোলে সমাবেশের পর বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান Logo সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গুরুতর চোটে ‘মৌসুম শেষ’ দুয়ের Logo খসড়া চুক্তি প্রত্যাখ্যান ইইউসহ অন্যান্য দেশের, ভেস্তে গেল কপ৩১ আলোচনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। তিনি বিদায়ী কমিটির সেক্রেটারি ছিলেন। আর সেক্রেটারি করা হয়েছে আবদুল আলীমকে (আরিফ)। তিনি বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ কমিটির মেয়াদ হবে ছয় মাস।

গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের জরুরি সদস্য সমাবেশে নতুন কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ফেসবুক পেজে বলা হয়, সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সদস্যদের পরামর্শের ভিত্তিতে আবদুল আলীমকে সেক্রেটারি আর মোহাম্মদ জাহেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন করেন নবনির্বাচিত সভাপতি রিয়াজুল ইসলাম।

সেক্রেটারি আবদুল আলীম ২০১৮–১৯ শিক্ষাবর্ষের আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জনপ্রিয়

যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, সাড়াই দেননি কিম জং উন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ

প্রকাশিত ০৮:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫