ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

সাংবাদিক হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার কে ইট দিয়ে থেঁতলে দেওয়ার  ঘটনায় সংবাদ সম্মেলন করছে ছাত্র অধিকার পরিষদ কবি নজরুল সরকারি কলেজ শাখা।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব হাসানসহ ছাত্র অধিকার পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে কবি নজরুল সরকারি কলেজে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি এক গাশিউরে ওঠা হত্যাকাণ্ডের প্রতিবাদে। গাজীপুরে চাঁদাবাজির জেরে এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় এবং দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই বর্বরতা কেবল একজন ব্যক্তির প্রাণনাশ নয় বরং এটি আমাদের বাকস্বাধীনতার, গণতন্ত্রের এবং মুক্ত সাংবাদিকতার প্রতি সরাসরি আঘাত।

তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকে হত্যা মানে আমাদের চোখকে অন্ধ করে দেওয়া। আমরা মনে করি এই ঘটনা রাষ্ট্রের ব্যর্থতা,  প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের পৃষ্ঠপোকতার নির্মম প্রতিফলন।আমরা কবি নজরুল সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নাহিদ আরো বলেন, একজন সাংবাদিকদের কলম থেমে গেলে,একটি জাতির বিবেক নিরব হয়ে যায়। সাংবাদিকরা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করেন। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন আর থেমে থাকবে না, যতদিন না বিচার নিশ্চিত হয়। আমরা সকল ছাত্র সংগঠন, সচেতন নাগরিক ও প্রতিবাদী কন্ঠকে এই অন্যায়ের বিরুদ্ধে হওয়ার আহবান জানাই।

এই ঘটনায় সরকারের কাছে ৫ দফা দাবি জানান তারা। দাবি সমূহঃ

১. দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. সাংবাদিকের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা রাখতে হবে ।

৩. সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিতে হবে।

৪. প্রতিবাদী সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র, হয়রানি বা হুমকি প্রদানকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।

৫. সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন এর সময় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে হবে।

জনপ্রিয়

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

সাংবাদিক হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন

প্রকাশিত ০৪:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫