ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

যবিপ্রবিতে ১ম বর্ষের ক্লাস শুরু আগামীকাল

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৫১ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ আগস্ট)।

রবিবার (১০ আগস্ট) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামীকাল  সোমবার (১১ আগস্ট) শুরু হবে। একইসাথে সোমবার (১১ আগস্ট) বিভাগীয় ওরিয়েন্টেশন স্ব স্ব বিভাগে অনুষ্ঠিত হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২৩ আগস্ট রোজ শনিবার সকল বিভাগের নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবির মেরিট লিস্টে মোট ৯৪০টি আসনের মধ্যে ৯২১টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়। এখনো ১৯টি সিট ফাঁকা রয়েছে। ফাঁকা আসন পূর্ণ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই সিদ্ধান্ত নিবেন বলে জানান কর্তৃপক্ষ ।

জনপ্রিয়

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

যবিপ্রবিতে ১ম বর্ষের ক্লাস শুরু আগামীকাল

প্রকাশিত ১১:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫