ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় সরকার দুঃখিত ও বিব্রত: তথ্য উপদেষ্টা Logo সংসার গুছিয়ে নেওয়ার আগেই ডেঙ্গুতে চলে গেলেন চিকিৎসক আঁচল Logo বাড়ির পাশের গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ Logo গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল চুয়েট, ভিসি কার্যালয়ের সামনে শিক্ষকদের অবস্থান Logo সুগন্ধি দীর্ঘদিন ভালো রাখার সহজ উপায় Logo বসতঘরে একযোগে ৩০টি ককটেল বিস্ফোরণ, পরিবারের সদস্যরা পলাতক Logo দুস্থদের অনুদানের তালিকায় চেয়ারম্যান পদপ্রার্থীসহ বিত্তবান নেতাদের নাম, এমপি বলছেন তাঁরা পাওয়ার যোগ্য Logo অর্থ মন্ত্রণালয়ের অধীনে অফিসার পদে চাকরি Logo নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ Logo ৬ দিনে ২০০ কিলোমিটার সাঁতরে নিজের চেনা ঠিকানায় ‘নানা’

তিন মাসের জন্য মাঠের বাইরে কিউই ফাস্ট বোলার

নিউজিল্যান্ড ক্রিকেট দলে একের পর এক ইনজুরির ঝড় বইছে। পিঠের ইনজুরির কারণে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে ফাস্ট বোলার উইল ও’রুর্ককে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন ২৪ বছর বয়সী এই পেসার। পুনর্বাসনের জন্য দেশে ফেরার পর স্ক্যান রিপোর্টে তার ইনজুরির মাত্রা ধরা পড়ে।

নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বলেন, “এই মুহূর্তে আমরা সবাই উইলের অনুপস্থিতি অনুভব করছি। একইসাথে তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

ফলে অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়া, একই মাসে ইংল্যান্ড এবং নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ মিস করবেন ও’রুর্ক।

শুধু ও’রুর্ক নন, অলরাউন্ডার গ্লেন ফিলিপসও উরুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন। একই ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরেও ছিলেন অনুপস্থিত। এছাড়া ওপেনার ফিন এ্যালেন ডান পায়ের অস্ত্রোপচারের কারণে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকবেন।

এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে ওয়াল্টার বলেন, “গ্লেন ও ফিনের সার্ভিস না পাওয়াটা সত্যিই হতাশার। সাম্প্রতিক সময়ে আমাদের টি২০ দলে ব্যাটিং বিভাগে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

এদিকে সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট শেষে দেশে ফিরেছেন। যদিও তিনি সামান্য গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন। এছাড়া পেটে অস্ত্রোপচারের কারণে স্পিনিং অলরাউন্ডার ওয়াল্টারকে পুরোপুরি সুস্থ হতে আরও মাসখানেক সময় লাগবে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরুর আগেই তার ফিরে আসার আশা করছে নিউজিল্যান্ড শিবির।

জনপ্রিয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় সরকার দুঃখিত ও বিব্রত: তথ্য উপদেষ্টা

তিন মাসের জন্য মাঠের বাইরে কিউই ফাস্ট বোলার

প্রকাশিত ১০:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫