ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা Logo মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক Logo চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলাার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের লিখন Logo শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান

শিবচরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলায় ফাঁকা বাড়িতে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বসতঘরের তালা ভেঙে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেনু বেগম চর কাটাকাটি গ্রামের মৃত্যু ছাদেক হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে চরকাচিকাটা গ্রামের কুমেরপাড় এলাকায় একটি ফাঁকা বাড়িতে একাই বসবাস করতেন রেনু বেগম। দুপুরের দিকে এক প্রতিবেশী তার কোনো আওয়াজ না পেয়ে তার বাড়িতে এসে দেখেন ঘরে তালা ঝুলছে। কিন্তু জানালার একটি অংশ খোলা থাকায় জানালা দিয়ে তাকালে দেখতে পান খাটের ওপর গলা কাটা অবস্থায় পড়ে আছে রেনুর মরদেহ।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম অভিযাত্রা রিপোর্টকে বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় রেনু বেগমের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত চলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।’

জনপ্রিয়

জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা

শিবচরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

প্রকাশিত ০৭:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫