ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু Logo নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ

দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ স্থাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ু, শব্দ, প্লাস্টিক এবং নদী দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ স্থাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের জন্য একটি পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

সাক্ষাতে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার ওপর আলোচনা হয়। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবনতি মোকাবিলায় চলমান উদ্যোগ এবং ভবিষ্যতের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণ বিশেষ করে নদী রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নদীগুলো আমাদের জীববৈচিত্র্যের মূলভিত্তি এবং যেকোনো টেকসই পরিচ্ছন্নতার উদ্যোগে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

রাষ্ট্রদূত ইর্মা ভ্যান ডুরেন বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে সহায়তা করার জন্য নেদারল্যান্ডসের প্রস্তুতির কথা জানান।

এসময় পরিবেশ সচিব, পানিসম্পদ সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয়পক্ষ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে বৈঠক শেষ করেন। পানি ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের অভিজ্ঞতা এবং টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে সহযোগিতার শক্তিশালী ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।

জনপ্রিয়

পুকুরে গোসল করতে নেমে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু

দূষণ নিয়ন্ত্রণে সরকার উদাহরণ স্থাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ

প্রকাশিত ০৪:১৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪