ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন Logo জ্বালানির মূল্যবৃদ্ধি: বাস ভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব Logo পিএইচডি গবেষকদের নিয়ে রাবির আইবিএস অ্যালামনাই এসোসিয়েশনের নবীনবরণ Logo ঢাকা-চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ বন্ধ Logo নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন Logo তিন মাসেও শেষ হয়নি পাবিপ্রবির মাঠ সংস্কার Logo ‘টাকা যদি তেল-গ্যাসের পিছেই চলে যায়, তাহলে আমরা কি না খাইয়া থাকুম?’ Logo মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ Logo অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা, অতঃপর… Logo অভিনেত্রী মিঠুর ব্যক্তিত্বকে কেন ‘সেক্সি’ বললেন শ্রীলেখা?

ইসিকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

দলের প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় প্রতীকের শাপলার পরিবর্তে ভিন্ন নকশার সাতটি ভার্সন ইসিকে উপস্থাপন করেছে দলটি। শাপলার ভিন্ন বা আংশিক পরিবর্তিত নকশা নিয়ে আলোচনায় করতেও রাজি আছেন বলে তারা জানিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দেওয়া শাপলার সাতটি নমুনা প্রকাশ করেছে এনসিপি।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, শাপলা প্রতীকই এনসিপির সমর্থক ও জনগণের সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক। তাই শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ সম্ভব নয়।

চিঠিতে আরও বলা হয়, এনসিপি ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন দেয় এবং শাপলাকে দলের প্রতীক হিসেবে সংরক্ষণের অনুরোধ জানায়। এরপর ৩ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর তারিখে ইসির কাছে পৃথক দুটি চিঠিতে প্রতীক সংরক্ষণ ও বিধিমালা সংশোধনের আবেদন জানানো হয়।

এনসিপি মনে করে, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীককেন্দ্রিক তার গভীর সংযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী ও নেতাদের দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নেই। ফলে শাপলা ছাড়া নির্বাচন কমিশনের পাঠানো ৩০ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভব নয়।

জনপ্রিয়

নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

ইসিকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

প্রকাশিত ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫