ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৯:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৬৯ বার পঠিত

৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল (১১ অক্টোবর) ভারতের গুজরাটের আহমেদাবাদে। আর সেই অনুষ্ঠানে এ বছর আবারও উপস্থাপকের ভূমিকায় শাহরুখ খানকে দেখা যাবে। বেশ কয়েক বছর পর আবারও তিনি ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন।

অভিনয় হোক কিংবা উপস্থাপনা সব ক্ষেত্রেই নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করতে তার জুড়ি মেলা ভার। তিনি মঞ্চে আসা মানেই হাসি-মজা থেকে আবেগে সব অনুভূতিতে দর্শক-অনুরাগীদের ভাসাতে শাহরুখের জুরি মেলা ভার। কয়েক বছরের বিরতি শেষে তার এই প্রত্যাবর্তনে বেজায় খুশি তার অনুরাগীরা।

একদিকে যখন আহমেদাবাদে আয়োজিত ফিল্মফেয়ারে যোগ দিতে যাবেন বাদশা তখন কলকাতা থেকে সেই একই গন্তব্যের উদ্দেশ্যে একই দিনে রওনা দিচ্ছেন আবির ও কৌশানী। সঙ্গে থাকবেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ১১ অক্টোবর আহমেদাবাদে তারা ফিল্মফেয়ারে যোগ দিতে যাচ্ছেন না। তবে বাংলা ছবির আরও এক ধাপ এগিয়ে যাওয়াকে উদযাপন করবেন তারা ওই একই গন্তব্য আহমেদাবাদে।
‘রক্তবীজ ২’ পূজায় মুক্তির পর বাংলায় চূড়ান্ত সাফল্যের স্বাদ পাওয়ার পর এবার এই তা ভারতের জাতীয় স্তরের দর্শকের দরবারে পৌঁছে গেছে এ সিনেমা। ১১ অক্টোবর তারই স্পেশাল স্ক্রিনিং হতে যাচ্ছে গুজরাটের আহমেদাবাদে। ভারতজুড়ে মুক্তি পেলেও আহমেদাবাদে এই স্পেশাল স্ক্রিনিং বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর আগেই পরিচালক জুটির ২৫ বছরের উদযাপনে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল আদানি উইলমারের। আর তাই গুজরাটের আহমেদাবাদে এই স্পেশাল স্ক্রিনিং বিশেষ গুরুত্ব পাচ্ছে।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ

প্রকাশিত ০৯:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫