ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সাহিত্য পুরস্কার থেকে বাদ যাবে না এআই দিয়ে লেখা বই

বিনোদন ডেস্ক: সাহিত্যের চিরচেনা আঙিনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারকে স্বাগত জানিয়ে সম্প্রতি চালু করা হয়েছে একটি নতুন সাহিত্য পুরস্কার। ‘প্রি পাসকাল দে লিতারেত্যুর ইয়া’ নামের এই বিশেষ পুরস্কারের জন্য এআই টুলের সহযোগিতায় তৈরি পাণ্ডুলিপি জমা দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে যে, এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া পাণ্ডুলিপিটি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সপ্তদশ শতাব্দীর ফরাসি বহুশাস্ত্রবিদ ব্লেজ পাসকালের নামানুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক লেখকদের ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের মধ্যে অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া লেখাটি তৈরির সময় কোন কোন এআই মডেল ও প্রম্পট ব্যবহার করা হয়েছিল, সেই সুনির্দিষ্ট তথ্যও জমা দিতে হবে। প্রতিযোগিতায় চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই ও লামার মতো বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের অনুমতি রাখা হয়েছে। বিশ্বের যে কোনো প্রান্তের লেখকরা এতে অংশ নিতে পারলেও জমাকৃত লেখা অবশ্যই ফরাসি ভাষায় হতে হবে।

এই প্রতিযোগিতার শর্তাবলীতে ফিকশনধর্মী লেখা আহ্বান করা হলেও তা মানবজাতির জন্য হুমকিস্বরূপ যেকোনো নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যার সমাধানে সহায়ক হতে হবে। পুরস্কারটি যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ফিলিপ রদ্রিগেজ, আলবাঁ সেরভিয়ঁ এবং দর্শনশাস্ত্রে পিএইচডিধারী সাবেক সরকারি কর্মকর্তা জিল সাঁত্রে। বিভিন্ন সাহিত্য পুরস্কারে এআইয়ের সম্ভাব্য ব্যবহার নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্কের পরই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি এই প্রতিযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে নভেম্বর মাসের শেষ পর্যন্ত। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের লেখা জমা দিতে পারবেন এবং এরপর ১০টি পাণ্ডুলিপি নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ডিসেম্বরের শুরুতে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং লেখক, সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশকদের নিয়ে গঠিত জুরি প্যানেল বিচারকাজ পরিচালনা করবে।

জনপ্রিয়

চুলের যত্নে নারিকেল তেল বনাম কাঠবাদামের তেল

সাহিত্য পুরস্কার থেকে বাদ যাবে না এআই দিয়ে লেখা বই

প্রকাশিত ০৫:০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬