ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ Logo রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ Logo রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন Logo খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল Logo কবি নজরুল কলেজে ছাত্র সংগঠনের সম্মানে শিবিরের ইফতার মাহফিল Logo জাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত Logo উত্তরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে রক্ত সঞ্চালন ও নিরাপদ চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo কবি নজরুল কলেজের কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

জাবিতে ডিজিটাল তথ্য, ঝুঁকি এবং নীতিশাস্ত্র শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের আয়োজনে ‘Digital Contents: Information, Risk and Ethics’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে সহযোগিতায় ছিল  Media and Information Literacy Network Bangladesh (MILNetBD)।

বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া অ্যান্ড লিটারেসি ফোরাম জাবির সভাপতি ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন এবং সভাপতিত্ব করেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান।

প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক মফিজুর রহমান গণমাধ্যম, তথ্যপ্রবাহ, নীতি-নৈতিকতা ও অপতথ্যের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি বলেন, বর্তমান তথ্যসমৃদ্ধ যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তথ্য ও অপতথ্যের পার্থক্য বুঝতে পারা। এজন্য গণমাধ্যম সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং সমালোচনামূলক চিন্তাশক্তি অত্যন্ত প্রয়োজন।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “প্রযুক্তির কল্যাণে গবেষণা করা এখন সহজতর হয়েছে এবং বেশিরভাগ তথ্য আমাদের টেবিলে বসেই প্রযুক্তির মাধ্যমে সংগ্রহ করা সম্ভব।”

তিনি আরও বলেন, এই যুগে উন্নতি ও সাফল্যের জন্য তথ্য প্রযুক্তির বিকল্প নেই। তাই প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে।

এছাড়াও অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ফার্মেসী বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বক্তব্য রাখেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিশ্বে তথ্যের যথার্থতা ও নৈতিকতা রক্ষায় সচেতনতা এবং শিক্ষার বিকল্প নেই।

জনপ্রিয়

বগুড়া ও খুলনায় গ্র‍্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের যাত্রা শুরু

জাবিতে ডিজিটাল তথ্য, ঝুঁকি এবং নীতিশাস্ত্র শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত ০৭:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫