ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

যবিপ্রবিতে সরকারি চাকরির সুযোগ ও প্রস্তুতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৪৮ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সরকারি চাকরির সুযোগ, প্রস্তুতির কৌশল ও সফলতার পথনির্দেশনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ইংরেজি বিভাগের প্রভাষক শারিফুজ্জামান এবং নাফিউল করিম। প্রভাষক শারিফুজ্জামান ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডার এবং ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন এবং নাফিউল করিম বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে রয়েছেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান বলেন,শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সচেতন ও ক্যারিয়ার বিষয়ক জ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলাই হলো আজকের এই আয়োজনের মূল লক্ষ্য। এখন থেকেই তোমাদের লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। অনেক সময় শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনার অভাবে লক্ষ্যে পৌঁছাতে পারে না। সেই সমস্যা দূরীকরণে তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত দিকনির্দেশনা মূলক সেমিনারের আয়োজন করছি। তোমাদের সাফল্যে বিশ্ববিদ্যালয়ের সাফল্য। আমি আশা করি তোমরা একদিন সুনাগরিক হয়ে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

যবিপ্রবিতে সরকারি চাকরির সুযোগ ও প্রস্তুতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত ১০:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫