ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

নজরুল বিশ্ববিদ্যালয়ের টিপিএস বিভাগ ও ব্র্যাকের সেলপ এর দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগ ও ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর মাঝে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

আজ (১৯ নভেম্বর) দুপুরে বিভাগটির কনফারেন্স কক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন  বিভাগটির বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন এবং ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পক্ষে স্বাক্ষর করেন উক্ত কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব।

এই চুক্তির লক্ষ্য হলো জনপ্রিয় থিয়েটার কার্যক্রমকে একাডেমিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়ার সাথে যুক্ত করা এবং গবেষণা, প্রশিক্ষণ ও সৃজনশীল আদান-প্রদানের মাধ্যমে সামাজিক প্রভাব বিস্তার করা। চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান সৃজনশীল উদ্ভাবন, মিউচুয়াল লার্নিং, গবেষণা, থিসিস, যৌথভাবে স্ক্রিপ্ট তৈরি, ইন্টার্নশশিপ, ফিল্ড ভিজিট এবং সম্মিলিত পারফরম্যান্স উন্নয়নে একসাথে কাজ করা। এই চুক্তির মাধ্যমে ব্র্যাকের জনপ্রিয় থিয়েটার এবং বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাট্যচর্চা আরো ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই চুক্তি একবছরের জন্য স্বাক্ষরিত হয়। তবে ভবিষ্যতে কিছু শর্ত পরিবর্তন করে আবারও চুক্তি নবায়ন এবং দীর্ঘমেয়াদে করার আশাবাদ ব্যক্ত করেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন।

চুক্তি স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ইলা, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা ও মো. আল্ জাবির, সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া ও মো. মাজহারুল হোসেন তোকদার, প্রভাষক কৃপাময় কর ও রুদ্র সাওজাল এবং ব্র্যাক-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সমন্বয়ক পলাশ কুমার ঘোষ, ব্যবস্থাপক কল্লোল বড়–য়া, জোনাল ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মো. নূরুজ্জামান ও এই কর্মসূচির জনপ্রিয় থিয়েটারের সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

নজরুল বিশ্ববিদ্যালয়ের টিপিএস বিভাগ ও ব্র্যাকের সেলপ এর দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত ১০:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫