ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’

ইবি শিক্ষার্থীদের সুদমুক্ত আর্থিক সহায়তার লক্ষ্যে ‘কর্জে হাসানা’ প্রকল্প চালু

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৮ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের আর্থিক সংকট মোকাবিলায় সুদ মুক্ত আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাইট অফ কুরআন’ এর উদ্যোগে যাত্রা শুরু করেছে ‘ইবি কর্জে হাসানা’ প্রকল্প। গতকাল শনিবার বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে প্রজেক্টটির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা যায়, ইবি কর্জে হাসানা- IU Qard e Hasana’ নামক এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ সুবিধা প্রদান করা হবে। যেখানে সেমিস্টার ফি, চিকিৎসা ব্যয়, ছোট ব্যবসা শুরু অথবা অন্যান্য জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ ২৫ দিন সময় দেওয়া হবে এবং কোনো ধরনের অতিরিক্ত অর্থ (সুদ) গ্রহণ করা হবে না।

প্রকল্পের নীতিমালা অনুযায়ী, ইবির যেকোনো শিক্ষার্থী ন্যূনতম ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে উপযুক্ত বিবেচিত হলে এবং ফান্ড প্রাপ্যতা সাপেক্ষে ঋণ প্রদান করা হবে। সেক্ষেত্রে ঋণ গ্রহণের সময় দু’জন শিক্ষার্থীকে সাক্ষী রাখা বাধ্যতামূলক।

উক্ত প্রজেক্টটির স্বপ্নদ্রষ্টা ইবি শিক্ষার্থী সায়েম হোসেন বলেন, “‘করজে হাসানা’র আইডিয়াটা এসেছে পাকিস্তানে পরিচালিত একটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ‘আখুওয়াত ফাউন্ডেশন (Akhuwat Foundation)’ থেকে। আমি ক্যাপিটালিজম ও সোসালিজম এর কম্পারেটিভ পড়াশোনা করতে গিয়ে ‘confessionate economy’ বা সহমর্মিতাপুর্ণ অর্থনীতি টার্মটির সাথে পরিচিত হই। আখুওয়াত ফাউন্ডেশন (Akhuwat Foundation) তাদের করজে হাসানা প্রোগ্রামের মাধ্যমে সুদমুক্ত মাইক্রোফাইন্যান্স (ক্ষুদ্রঋণ) বা ইসলামী মাইক্রোফাইন্যান্স খুব চর্চা করছেন। সেই প্রজেক্ট থেকে অনুপ্রাণিত হয়ে আমার শিক্ষক তুল্য বড় ভাই জনাব সাঈদ মুনতাসীর এর আর্থিক সহায়তায় এবং লাইট অফ কোরআনের তত্ত্বাবধানে প্রজেক্টটা শুরু করেছি।”

সুদূরপ্রসারী উদ্দেশ্যকে সামনে রেখে সায়েম বলেন, “আমাদের স্বপ্ন এবং উদ্দেশ্য হচ্ছে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদলে একটি সুদ মুক্ত সমাজ গঠন করা, যেখানে পুঁজিবাদী অর্থনীতির ঋণ প্রকল্পের মত কোন সুদ থাকবে না। সাধারণ শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তায় যাতে কোন এনজিও’র সাহায্য না নিতে হয়, আমরা সেই ব্যাবস্থা করবো বলে আশাবাদী।”

‘লাইট অফ কুরআন’ এর সহকারী পরিচালক আল- কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহমাদ জাবের বলেন, “আমরা ইবি শিক্ষার্থীদের অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি উত্তরণে সম্পূর্ণ পরিচয় গোপন রেখে কোন ধরনের বিনিময় ব্যতীত সহায়তা করব। সেই বিবেচনায় লাইট অফ কুরআনের তত্ত্বাবধানে ‘করজে হাসানা (Qarz E Hasna)’ প্রজেক্টটি চালু করেছি। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে, আমরা পর্যায়ক্রমে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে উক্ত প্রজেক্টটি চালু করব ইনশা- আল্লাহ।”

প্রধান অতিথির বক্তব্যে ইবি কেন্দ্রীয় মসজিদের খতিব শায়খ আশরাফ উদ্দিন খান আজহারী বলেন, “আজ ‘করজে হাসানা (Qarz E Hasna)’ প্রজেক্টটি উদ্বোধন করেছি। যার মূল উদ্দেশ্য হচ্ছে, ক্যাম্পাসের শিক্ষার্থীরা অর্থনৈতিক সংকটে পড়লে, তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করা। সহায়তাটি হবে সম্পূর্ণ ইসলামী শরিয়ত অনুযায়ী, সুদ বা কোন ধরনের বিনিময় ছাড়া। অর্থাৎ একজন শিক্ষার্থীর বিভাগের পরিক্ষা ফি, অসুস্থতা এবং নানান ধরনের সমস্যার সমাধানে  ঋণ প্রদান করে সহায়তা করা হবে। ‘করজে হাসানা (قرض حسنة)’ শব্দটি পবিত্র কুরআনে এবং হাদিসের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে ‘উত্তম ঋণ’ অর্থে, যেটি সুদের বিকল্প। আমরা উক্ত শব্দের মর্মার্থ বজায় রেখে সকলের সহায়তায় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে ইচ্ছুক।”

প্রসঙ্গত, প্রকল্পটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী শিক্ষার্থীদের সংগঠনের পেইজে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

ইবি শিক্ষার্থীদের সুদমুক্ত আর্থিক সহায়তার লক্ষ্যে ‘কর্জে হাসানা’ প্রকল্প চালু

প্রকাশিত ১১:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫