ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ Logo জাবিতে ‘ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণ এবং ব্যবস্থাপনা’ শীর্ষক ১৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ মোহাম্মদ হায়দার মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা বারোটায় কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সাথে তারা সাক্ষাৎ করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি দেলোয়ার হোসেন, কবি নজরুল কলেজের সভাপতি হাসিব বিন হাসান, সেক্রেটারি আরিফুর রহমানসহ কলেজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবি নজরুল সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন, আজ আমরা কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতাও তুলে ধরতে চাই।

তিনি আরও বলেন, কলেজের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই। প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। সামনে আমরা আরও গঠনমূলক কার্যক্রম হাতে নিতে চাই, যাতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হয়।

জনপ্রিয়

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

প্রকাশিত ০৬:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫