ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে আগুন Logo নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি চালু করছে বিসিবি Logo মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী Logo বার্সা সমর্থকদের দুশ্চিন্তা করতে মানা হাফিনিয়ার Logo হাসানের হাসির পর বাংলাদেশের ব্যাটিংয়ের বিষাদ Logo ফ্রান্সজুড়ে ধর্মঘট, রাজপথে পৌনে ৬ লাখ মানুষ Logo জুমা পড়ে শিশুদের সঙ্গে খেলাধুলা নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর Logo বিচ্ছেদের জল্পনায় ইতি! দীপাবলির অনুষ্ঠানে হাত ধরে হাজির অভিষেক ও ঐশ্বরিয়া Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: কোন ইউনিটে কবে Logo সন্ত্রাসবিরোধী মামলায় গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

শরিফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের শোক

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৯:৪৫ ঘটিকায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সন্ত্রাসী হামলার কারণে তাঁর মর্মান্তিক মৃত্যুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বিশ্ববিদ্যালয় পরিবার তাঁর এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর, ২০২৫ (শুক্রবার) সন্ত্রাসীদের গুলিতে আহত হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখ (মঙ্গলবার) সরকারের উদ্যোগে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। দুইদিন সেখানে চিকিৎসা নিয়ে অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জনপ্রিয়

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে আগুন

শরিফ ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে নজরুল বিশ্ববিদ্যালয় পরিবারের শোক

প্রকাশিত ০৯:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫