ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ Logo বরিশালে দিনে মিছিল, রাতে ছাত্র-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার Logo ছায়ানটে ‘দেশের গানে’ অসাম্প্রদায়িক চেতনার ডাক Logo বিপ্লব ও সংহতি দিবসে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আলোচনা সভা Logo ময়লার স্তূপে দৃষ্টিনন্দন বৃক্ষরোপণ, গড়ে উঠছে সবুজ জোন Logo ‘দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে’ Logo সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন Logo জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, ‘জাসদের দাবি সঠিক নয়’: সাখাওয়াত Logo হেঁটে সাড়ে ৫ কিলোমিটারের শোভাযাত্রায় তারেক রহমান Logo পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

জাবি ছাত্রদল নেতার উদ্যোগে বেগম জিয়ার কবর জিয়ারত ও কুরআন খতম

বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও তার জন্য কুরআন খতমের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল নেতা।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল হোসেনের নেতৃত্বে এ আয়োজন করা হয়।

এদিকে, মাজার জিয়ারতের পূর্বে বেগম খালেদা জিয়ার কবরে ১০ জন হাফেজের অংশগ্রহণে কুরআন খতম হয়। পরে হাফেজ এতিম শিশুদের সঙ্গে নিয়েই ছাত্রদল নেতাকর্মীরা মাজার জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এবিষয়ে মো. ফয়সাল হোসেন বলেন,
বাংলাদেশের আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার বিদায়ে বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়েছে। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। বেগম জিয়া সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণের কথাই ভেবেছেন। তার নেতৃত্ব, আদর্শ ও সংগ্রামের মাধ্যমে তিনি দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তার জানাজা সেটির স্পষ্ট প্রমাণ। তার নেতৃত্ব ও আদর্শ আমাদের জন্য আজীবন পথপ্রদর্শক হয়ে থাকবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান, আলোকুর রহমান আলোক, সাইফ উদ্দিন, তৈয়বুর রহমান, সোহেল আহমেদ, আহ্বায়ক সদস্য ফেরদৌস রহমান, পলাশ শেখ, মোস্তাফিজুর রহমান, তৌহিদুল ইসলাম সাওন, হিযবুল্লাহ সামির, শেখ সাদী, জিসান, ইশাত, তন্ময়, রায়হানুল ইসলাম, লিখন রয়, রাজিব হোসেইন, ইফরাত আমিন অক্ষর, সোলাইমান সাব্বির, রাশেদুল ইসলাম, নাহিদ, মুইন খন্দকার, সামির, মেহেদী হাসান, সাইদুল হাওলাদার, আসিফুজ্জামান, সিনহা, আদনান প্রমুখ।

জনপ্রিয়

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ

জাবি ছাত্রদল নেতার উদ্যোগে বেগম জিয়ার কবর জিয়ারত ও কুরআন খতম

প্রকাশিত ১১:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬