ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

বিনোদন ডেস্ক: সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে চট্টগ্রামে নির্ধারিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে। গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠায় আয়োজক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পরীমনিকে বাদ দিয়েই নতুন পোস্টার প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রায় ১৭ দিন আগেই নায়িকার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে একজন গণমাধ্যমকর্মীকে অসম্মান করার বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় সাংবাদিকরা এর প্রতিবাদ জানান। সাংবাদিকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার পথ বেছে নেন আয়োজকরা।

এর আগে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ এর পোস্টার শেয়ার করেছিলেন এই নায়িকা। ওই পোস্টের ক্যাপশনে তিনি ভক্তদের সঙ্গে দেখা হওয়ার বার্তা দিয়ে লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ এই পোস্টটি নজর কেড়েছিল সাংবাদিকদের, যার সূত্র ধরেই মূলত প্রতিবাদের সূত্রপাত ঘটে।

পরীমণির ওই পোস্ট শেয়ার করে প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মী ফারুক মুনির আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে অন্যথায় বিকল্প অতিথি খোঁজার আহ্বান জানান। এই প্রতিবাদের ঝড় দ্রুতই চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তারা অনুষ্ঠানটিতে নায়িকার উপস্থিতির তীব্র বিরোধিতা করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত আয়োজকরা সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন।

জনপ্রিয়

হেঁটে সাড়ে ৫ কিলোমিটারের শোভাযাত্রায় তারেক রহমান

পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

প্রকাশিত ০৭:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬