ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo যন্ত্রের শক্তিতে কৃষির রূপান্তর Logo সনাতন শহীদদের নিয়ে প্রকাশিত হলো ‘বিসর্জন’ Logo ক্রাচে ভর দিয়ে কাজে যান বিল্লাল, ১৮ বছর ধরে ইট ভেঙে চালাচ্ছেন সংসার Logo ঢাকার যে আটটি দোকানে পাবেন নিরামিষ ও বাঙালি খাবারের স্বাদ Logo সৌদিতে হামলা: ঢাকা থেকে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯ হাজারের বেশি যাত্রী দুর্ভোগে Logo সরবরাহ সংকটের জেরে বিশ্বব্যাপী খাবারের দাম আরও বাড়ার আশঙ্কা Logo মন্ত্রিসভার সদস্যকে পদত্যাগ করতে বলা প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যেই পড়ে: অ্যাটর্নি জেনারেল Logo মেকআপ ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় লাগে: জাপানের প্রধানমন্ত্রী Logo এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো Logo ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা এখন ‘মাইগভ’ প্ল্যাটফর্মে

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের লাঠিচার্জ, পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

‎আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় জুলাই -৬ হল, স্বাধীনতা হল এবং প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবন প্রদক্ষিন করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
‎
‎এসময় তারা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
‎
‎ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার মুখপাত্র আবু বক্কর সিদ্দিক বলেন, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা করে, আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ ও আহত হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ইন্টেরিম সরকারকে সতর্ক করিয়ে দিতে চাই আপনারা দুই হাজার শহীদের ওপরে পাড়া দিয়ে নির্বাচনের পর দেশ থেকে পালিয়ে যেতে পারবেন না, ছাত্র-জনতা আপনাদের কখনও ক্ষমা করবে না।
‎
‎ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ বাধা দেয়। আমি এই জ্ঞানে পাপী ইন্টেরিম সরকারকে বলতে চাই আপনি মুসলমানদের রক্ত দেওয়ার ইতিহাস পড়েননি, এখানে আমরা যারা আছি সবাই হাদী। বিচার চাওয়া আমাদের নাগরিক অধিকার। আপনারা কি মনে করেছেন আমরা আর কয়েক দিন ক্ষমতায় আছি। আপনারা পার পেয়ে যাবেন না। ইতিহাস আপনাদের মনে রাখবে।
‎

জনপ্রিয়

যন্ত্রের শক্তিতে কৃষির রূপান্তর

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের লাঠিচার্জ, পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত ০৮:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬