ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান Logo জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসানের পদত্যাগের ঘোষণা Logo বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি Logo নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ Logo পাবিপ্রবির জুলাই–৬ হলের খাবারে মিলল পোকা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন Logo বিডিটিকেটসে দ্রুত টিকেট বুকিংয়ের পাশাপাশি দ্রুত রিফান্ড সুবিধা Logo ভিভোর পৃষ্ঠপোষকতায় এনইউবিতে তিন দিনের ক্লাব ফেস্ট Logo কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ Logo গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো ভিন্নমতকে সম্মান করা : মির্জা ফখরুল

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের লাঠিচার্জ, পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

‎আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় জুলাই -৬ হল, স্বাধীনতা হল এবং প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবন প্রদক্ষিন করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

‎এসময় তারা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

‎ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখার মুখপাত্র আবু বক্কর সিদ্দিক বলেন, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ হামলা করে, আমাদের অনেক ভাই গুলিবিদ্ধ ও আহত হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি ইন্টেরিম সরকারকে সতর্ক করিয়ে দিতে চাই আপনারা দুই হাজার শহীদের ওপরে পাড়া দিয়ে নির্বাচনের পর দেশ থেকে পালিয়ে যেতে পারবেন না, ছাত্র-জনতা আপনাদের কখনও ক্ষমা করবে না।

‎ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, হাদী ভাইয়ের হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ বাধা দেয়। আমি এই জ্ঞানে পাপী ইন্টেরিম সরকারকে বলতে চাই আপনি মুসলমানদের রক্ত দেওয়ার ইতিহাস পড়েননি, এখানে আমরা যারা আছি সবাই হাদী। বিচার চাওয়া আমাদের নাগরিক অধিকার। আপনারা কি মনে করেছেন আমরা আর কয়েক দিন ক্ষমতায় আছি। আপনারা পার পেয়ে যাবেন না। ইতিহাস আপনাদের মনে রাখবে।

জনপ্রিয়

জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের লাঠিচার্জ, পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত ০৮:০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬