ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ Logo পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা Logo হামে শিশুমৃত্যু: দায়ীদের শাস্তি ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার দাবি ডিপিপিএইচের Logo ডিআরইউ সঙ্গে পুপরোয়া’র মতবিনিময় সভা Logo শিক্ষকদের পাঠ মুল্যায়নে অনলাইন ফিডব্যাক বাধ্যতামুলক করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় Logo মোহাম্মদপুরে আসাদুল হত্যার নেপথ্যে মারধরের পুরনো ক্ষোভ: ডিএমপি

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

‘মতের ভিন্নতায় নয় বিভাজন, যুক্তিতেই প্রকৃত গনতন্ত্রের গঠন’ এই সময়োপযোগী শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছে “তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট” শীর্ষক অন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।

রবিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকালে পপুলেশন সায়েন্স বিভাগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পপুলেশন সায়েন্স বিভাগের দল ‘জাস্টিস ফর হাদি’ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আইন ও বিচার বিভাগের দল `অ্যানোনিমাস’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. এম. মুস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক শিলা সরকার, মো. মামুনুর রশিদ, মোহাম্মদ রকি খান চৌধুরী ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগিতায় পপুলেশন সায়েন্স ডিবেটিং ক্লাব এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৬টি দল অংশগহণ করে। ফাইনালের সেরা বিতার্কিক হন সরকারি দলের প্রধানমন্ত্রী জান্নাতুল শেলী এবং প্রতিযোগিতার সেরা বিতার্কিক হন নক্ষত্র দলের সদস্য জিহান।

জনপ্রিয়

বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন ও বিচার বিভাগ

প্রকাশিত ০১:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬