ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা Logo অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ Logo জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা Logo চিকিৎসা অবহেলার অভিযোগে ববি মেডিকেল সেন্টার, তদন্তের অপেক্ষায় শিক্ষার্থী Logo জাবি মেডিকেল থেকে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব  Logo পাবিপ্রবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ  Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা থেকে ২ ট্রেনের যাত্রা বাতিল

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় গত ২৫ অক্টোবর রাতে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুতর ঘটনায় শিডিউল বিপর্যয়ে পরেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে ঢাকায় আসা-যাওয়া করা ট্রেনগুলো ৫-৬ ঘণ্টা বিলম্বে চলছে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিলম্বের কারণে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)। এটির যাত্রার সময় ছিল সকাল ১১টা ১৫ মিনিটে। আর অন্যটি জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫)। ঢাকা থেকে ট্রেনটির যাত্রার সময় ছিল বিকাল ৪টা ৪৫ মিনিটে।

এর আগে গতকাল শিডিউল বিপর্যয়ের কারণে দিনভর ট্রেন চলাচল করলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যেসব যাত্রীরা বিলম্বিত ট্রেনে যেতে চাননি তাদের টিকিট ফেরত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এর আগে ২৫ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিটের দিকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন এলাকাতেই দুর্ঘটনায় পরে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙ্গে যাওয়ার কারণে ট্রেনের ৬টি বগি লাইন থেকে পড়ে যায়। এই ঘটনায় প্রায় দেড়শ মিটারের মতো রেলট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সে সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি সাধারণ সময়ের প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ে। প্লাটফর্ম পার হওয়ার ২ মিনিটের মধ্যে ঝাঁকুনি অনুভব হয় এবং ট্রেনটি থামানো হয়। পরে নেমে দেখা যায় ট্রেনের বিভিন্ন কোচের মোট ৬টির মতো বগি লাইনচ্যুত হয়। দেখা গেছে লাইনের পাত ভেঙে গেছে৷ পরে চাকাগুলো নিচে পরে যায়। ট্রেনের গতি কম ছিল বলে কেউ আহত হননি।

জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা

ঢাকা থেকে ২ ট্রেনের যাত্রা বাতিল

প্রকাশিত ১১:৫৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪