ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ Logo জামায়াতের একজন প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে – বিএনপি নেতা Logo তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়: ছাত্রদল নেতা ফাহিম Logo বসুন্ধরা আবাসিক এলাকায় দ্বিতীয় আউটলেট চালু করলো স্বপ্ন Logo রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা  Logo শামীম জামানের স্ত্রী আমিনা লাবিবের অভিনয়ে অভিষেক Logo ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট Logo বাংলাদেশি নাবিকদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিশেষ ব্যাংকিং সুবিধা Logo আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ নানান অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার Logo ছাত্রী হলে গোপন ভিডিওর জের ধরে অচলাবস্থায় খুবি, জরুরি সিন্ডিকেট সভা আজ

জাবিতে ৬ষ্ঠ কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা  

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে “কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব”এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “৬ষ্ঠ কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা ২০২৬”।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এসব তথ‍্য জানানো হয়।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কুরআনের বার্তা সহজভাবে পৌঁছে দেওয়া এবং অনুবাদভিত্তিক পাঠে আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যেই এ আয়োজন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও রমাদান মাসে অনলাইন মাধ্যমে প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিযোগিতার সিলেবাসে রাখা হয়েছে পবিত্র কুরআনের গুরুত্বপূর্ণ কয়েকটি সূরা ও অংশের অনুবাদ। এর মধ্যে রয়েছে সুরা ইয়াসিন, সুরা ওয়াকিয়াহ, সুরা আর-রহমান, সুরা আল-মুলক এবং ৩০তম পারার অনুবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে প্রদান করা হবে ৬,০০০ টাকা, বই ও উপহার। দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা, বই ও উপহার এবং তৃতীয় পুরস্কার ৪,০০০ টাকা, বই ও উপহার। এছাড়া চতুর্থ থেকে ষষ্ঠ পুরস্কার ২,০০০ টাকা করে, সপ্তম থেকে দশম পুরস্কার ১,০০০ টাকা করে দেওয়া হবে। ১১তম থেকে ২০তম স্থান অধিকারীরা পাবেন ৫০০ টাকা, বই ও উপহার এবং ২১তম থেকে ৩০তম স্থান অর্জনকারীদের জন্য রয়েছে বই ও উপহার সামগ্রী।

আয়োজকদের পক্ষ থেকে ক্লাবের সভাপতি কে এম জাহাঙ্গীর সাদমান বলেন, “কুরআন অ্যান্ড কালচারাল স্টাডিজ ক্লাব ধারাবাহিকভাবে প্রতিবছর রমাদান মাসে কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা আয়োজন করা হয়। ষষ্ঠবারের মতো প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ রমাদান। শিক্ষার্থীদের কুরআন বুঝে পড়তে এবং সেই শিক্ষা নিজের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করতে অনুপ্রাণিত করাই আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।”

জনপ্রিয়

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর এর উদ্যোগে ১০০০ বৃক্ষরোপণ

জাবিতে ৬ষ্ঠ কুরআনের অনুবাদ পাঠ প্রতিযোগিতা  

প্রকাশিত ০৬:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬