ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ Logo জুলাই স্মৃতি সংরক্ষণে নোবিপ্রবি শিবিরের ভিডিও কনটেস্ট আয়োজন Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের

সাফজয়ী নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক কোটি টাকা পুরস্কার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) সাফজয়ী নারী ফুটবল দলের অভূতপূর্ব বিজয়ের জন্য পুরস্কার হিসেবে এক কোটি টাকা প্রদান করা হয়েছে এবং বিসিবি থেকে ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এই সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাফজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য বিশ্ব ফুটবলে বাংলাদেশ নারী দলের অবস্থান আরো সুসংহত করেছে। নিরলস অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে ফুটবল অঙ্গনে অর্জিত ভাল ফলাফলের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং জাতির গৌরব বৃদ্ধিতে সকলে সম্মিলিতভাবে অবদান রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।

উপদেষ্টা বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার সকাল ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

উল্লেখ্য, নেপালের কাঠমন্ডুতে ৭ দলের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান ছিলো গ্রুপ ‘এ’ তে। এই গ্রুপের বাকি দুই দল ছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু এবং দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। পরবর্তীতে সেমি-ফাইনালে ভূটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠে বাংলাদেশ। কাঠমন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে স্বাগতিক শক্তিশালি দল নেপালকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

জনপ্রিয়

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

সাফজয়ী নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক কোটি টাকা পুরস্কার

প্রকাশিত ১০:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪