ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টিভিতে আজকের খেলা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ Logo বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা Logo দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা Logo সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার Logo ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস Logo সেরা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খেতাবের জন্য জমা পড়া সেরা কয়েকটি ছবি Logo সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর Logo মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি Logo আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল? Logo মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

জুলাইকে বিএনপি গুরুত্ব দিতে চায় না : শিশির মনির  

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১৯৯ বার পঠিত

জুলাইকে বিএনপি গুরুত্ব দিতে চায় না ও জুলাই কারা সংগঠিত করেছে এর উত্তর খুঁজলে নির্বাক চলচ্চিত্রে আপনাদের নায়কের নাম লেখা হবে না। এখানে নায়ক ছাত্ররা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির।

সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) আয়োজিত ‘গনভোটের রায় বাস্তবায়নে গড়িমসি -সংকটের পথে দেশ ‘ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, আপনারা জুলাইকে গুরুত্ব দিতে চান না। জুলাই কারা সংগঠিত করেছে এর উত্তর খুঁজলে নির্বাক চলচ্চিত্রে আপনাদের নায়কের নাম লেখা হবে না। এখানে নায়ক ছাত্ররা। তারা জুলাই বিপ্লব ঘটিয়েছে হাজার হাজার মানুষকে সাথে নিয়ে। আমরাও পিছে ছিলাম, আপনারাও পিছে ছিলেন, কিন্তু নায়কের জায়গায় আপনাদের নাম থাকবে না এই চিন্তা করে আপনারা জুলাইকে ইতিহাসের পাতায় জায়গা দিতে চান না।

তিনি বলেন, জুলাই যারা সংঘটিত করেছে, জুলাইতে যারা নেতৃত্ব দিয়েছে, জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যারা মানুষকে সাথে নিয়ে দিনের পর দিন ডিজেএফআই, এনএসআই, এসবির চোখ ফাঁকি দিয়ে রাস্তায় জীবনযাপন করেছে এটা খুঁজলে আপনার দলের নেতাকর্মীদের মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যায় না

তিনি আরো বলেন, এই রাবি, ঢাবি, চবি, জাবি, জবি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে সবাই অনলাইনে যোগাযোগ করে একাট্টা হয়ে যদি আমরা এক মঞ্চে আসতে পারি, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া আপনাদের সামনে আর কোনো অপশন খোলা থাকবে না।

শিশির মনির বলেন, আমরা দেখতে পাই, বিএনপির মধ্যে কিছু মানুষ আছে তারা সরকারের এই আচরণে নিজেরাও বিব্রতবোধ করতেছেন। কারণ তারা কষ্ট করেছেন, জীবন দিয়েছেন তাদেরকে কষ্ট দিয়ে একশ্রেণির বিএনপি এসেছেন তারা জুলাই বিপ্লব, জুলাই ধারণা, জুলাইয়ের রক্ত, জুলাইয়ের আত্মত্যাগ, সবকিছুকে ধারণ না করে তারা বিদেশ থেকে এসে বড় বড় কথা বলে জুলাই বিপ্লবকে তারা নষ্ট করতে চায়।

রাকসু’র বিতর্ক সম্পাদক ইমরান লস্করের সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাকসু’র সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সায়েম/রাবি

জনপ্রিয়

টিভিতে আজকের খেলা, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জুলাইকে বিএনপি গুরুত্ব দিতে চায় না : শিশির মনির  

প্রকাশিত ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬