ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার Logo জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের Logo ব্যাটিং ব্যর্থতায় আরেকটি পরাজয়ে বিব্রতকর বিদায় বাংলাদেশের Logo যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ ৭৫ হাজার টন গম Logo মোহাম্মদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেপ্তার Logo গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের চার ব্যাচ থেকে মোট ৭২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নতুন বিভাগ হিসেবে এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত রোববার (১৫ মার্চ ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কুবির আইন বিভাগের ১০ম ব্যাচ থেকে ১০জন, ১১তম ব্যাচ থেকে ৯ জন, ১২তম ব্যাচ থেকে ২৮ জন এবং ১৩শ ব্যাচ থেকে ২৫ জনসহ মোট ৭২ শিক্ষার্থী এবার আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা বাংলাদেশে আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আইনজীবী হিসেবে যারা তালিকাভুক্ত হয়েছেন তারা হলো– ১০ম ব্যাচ থেকে রবিউল ইসলাম, মোঃ শাহজালাল, দেব প্রকাশ চক্রবর্তী, সাজ্জাদুল ইসলাম তানিম, মোঃ সোহাগ, মোঃ সবুজ, শাহারিয়ার আক্তার, লিটন কুমার, মোসাঃ হাজেরা খাতুন এবং মোঃ এরশাদ হোসেন।

১১তম ব্যাচ থেকে আবু মূসা সাঈদি, মোঃ আরাফাত হোসাইন, আসাদুর রহমান সাব্বির, খোরশেদ আলম সাইফ, মোঃ আল- মামুন, আব্দুর রহমান শুভ, আলাউদ্দিন আহমেদ সগির, মোঃ নূর আলম এবং আশিবুল আলম চৌধুরী তানভীর।

১২তম ব্যাচ থেকে সিরাজুম মুনিরা হোসাইনি, আফরোজ জাহান, মোছা আঞ্জুমান আরা স্বর্নালী, নাইমা আক্তার, ইসমত জাহান, ফারহানা তন্বী, সাবরিনা বৃষ্টি, শফি উল্লাহ, নেজামুল করিম, মেহেদী হাসান অপু, বোরহান উদ্দিন, হৃদয় দাস, সানজিদা এলিজা, ইব্রাহিম বাবলু, আয়েশা সিদ্দিকা, মরিয়ম সিতু, আলমগীর হোসেন, শেখ মাহমুদা, মো: মিরাজ, হাবিবা আক্তার, আইয়ুব উদ্দিন, শাহজাহান, রাশেদুল ইসলাম, ওসমান জয় মানিক, রিফাত আদনান, ফারহানা তৃষা, ধ্রুব বিশ্বাস এবং রোমান।

১৩ তম ব্যাচ থেকে মোঃ মহিউদ্দিন, রেজাওনুল ইসলাম গনি, ইকবাল হোসেন শাকিল, আব্দুল্লাহ, ওসমানি রাকিব, ওমর ফারুক ইভান, মামুন, মোহন মিয়া, আহমেদ উল্লাহ রাফি, ফাহিম হোসেন, ইবরাহিম, সাবিনা ইয়াছমিন, ফাহিম আজমল, মোঃ মুজনবী, নাহার জান্নাত নীলা, হৃদিতা রহমান ছোয়া, আখের আলী, নাজমুল হাসান, উম্মে খাদিজা, ফারহানা তানভীর ইমা, সিলভিয়া রহমান, ফাইজা কামাল মুনমুন, বায়েজিদ ইসলাম সৌরভ, মৌসুমি রহমান এবং সাফা বিনতে জামান।

আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া তাবাসসুম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে আমাদের আইন বিভাগ শুরু থেকেই অবদান রেখে আসছে। প্রতিবছর আমাদের অনেক শিক্ষার্থী আইনজীবী হচ্ছেন। এবারও বড় একটি সংখ্যক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের বিভাগের ৫ জন শিক্ষার্থী জুডিসিয়ারিতে আছেন। আইন বিভাগের বিভাগীয় প্রধান ও তাদের শিক্ষক হিসেবে আমি এবং আমার সহকর্মীরা শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত।’

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে আইন বিভাগ সর্বশেষ বিভাগ হিসেবে ২০১৬ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে।

জনপ্রিয়

মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার

কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

প্রকাশিত ০৭:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬