ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিইউবিটিতে আলোক হেলথকেয়ারের বিনামূল্যে চিকিৎসা সেবা Logo বাপ্পারাজকে নিয়ে ওমর সানীর স্মৃতিচারণ: ‘দিনশেষে আপনি অনেক দুষ্টু’ Logo বৃহস্পতিবার বিকেলের মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ প্রশাসনের Logo সাইবেরিয়ার গুহায় মিলল বরফ যুগের নতুন প্রাণীর জীবাশ্ম Logo পূজামণ্ডপে মুসলিমদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: খাদ্যমন্ত্রী Logo শাহজালালে সহযাত্রীর লাগেজ চুরি, গ্রেপ্তার ১ Logo বার্সেলোনা শিবিরে চোটের আরেক ছোবল Logo শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট Logo গাড়ি হামলায় প্রাণে বাঁচলেও দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি Logo বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি

জাবিতে রসায়ন সংসদের সহ-সভাপতি রিয়াদ, সম্পাদক কনক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন সংসদের নতুন কমিটিতে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়া নাজিম রিয়াদ এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন ৫০ ব্যাচের কনক রঞ্জন দাশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিভাগ সংসদের পক্ষ থেকে গণমাধ্যমকে দেয়া বিবরণীতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫১ ব্যাচের মাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক পদে একই ব্যাচের মেহেদী হাসান, সাংস্কৃতিক সম্পাদক পদে ৫০ ব্যাচের স্নিগ্ধা শাহরিন, পাঠাগার ও সেমিনার সম্পাদকে ৫২ ব্যাচের সোহান চৌধুরী প্রান্ত, প্রচার ও ছাত্রকল্যাণ সম্পাদকে একই ব্যাচের হুসাইন আহমেদ এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে ৫৩ ব্যাচের তানভীর মাহমুদ তিতাস।

সংসদের নবনির্বাচিত ভিপি শাহরিয়া নাজিম রিয়াদ বলেন, “শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসাই তাকে এ দায়িত্ব নিতে অনুপ্রাণিত করেছে। তিনি জানান, রসায়ন সংসদের মূল লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের একাডেমিক সমস্যার সমাধান, ল্যাব ও সেমিনার লাইব্রেরির মানোন্নয়ন এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম জোরদারের মাধ্যমে একটি প্রাণবন্ত বিভাগ গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং প্রয়োজনে তাদের পাশে থাকা রসায়ন সংসদের প্রধান অঙ্গীকার। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় সংসদকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ” ব্যক্ত করেন তিনি।

জনপ্রিয়

বিইউবিটিতে আলোক হেলথকেয়ারের বিনামূল্যে চিকিৎসা সেবা

জাবিতে রসায়ন সংসদের সহ-সভাপতি রিয়াদ, সম্পাদক কনক

প্রকাশিত ০৩:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬