ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু Logo দেশ গঠনে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী Logo রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন Logo কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo দাম বাড়লো জেট ফুয়েলের Logo রাষ্ট্রপতি পদে জামায়াত জোটের প্রার্থী কর্নেল অলি Logo উত্তরায় ‘গ্রিনিং বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে ইবিয়ান ক্লাবের বৃক্ষরোপণ Logo জোর করে বশ্যতা স্বীকার করানোর চেষ্টা প্রতিহত করবে ইরান: পেজেশকিয়ান

পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-এর বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম রেজা।

‎শনিবার (১৮ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে ডিন হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

‎বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ এপ্রিল থেকে কার্যকরভাবে তাকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি এ দায়িত্ব পালনের জন্য নির্ধারিত ভাতা প্রাপ্য হবেন।

‎নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা বলেন, বিজ্ঞান অনুষদের দায়িত্ব গ্রহণের পর তার প্রধান লক্ষ্য হবে সেশনজটমুক্ত ও যুগোপযোগী একাডেমিক অর্ডিন্যান্স প্রণয়ন করা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা তহবিল বৃদ্ধি, ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং সফট স্কিল প্রশিক্ষণের মাধ্যমে তাদের আন্তর্জাতিক মানের দক্ষতায় গড়ে তোলার চেষ্টা করা।

‎এসময় তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিজ্ঞান অনুষদকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

‎ছামিউল/পাবিপ্রবি

জনপ্রিয়

লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা

পাবিপ্রবিতে বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. শামীম রেজা

প্রকাশিত ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬