ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা 

তহুরার হ্যাট্রিকে ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ট্রাইকার তহুরা খাতুনের হ্যাট্রিকে তৃতীয়বারের মত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। সপ্তম আসরের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে।২০১৬ ও ২০২২ সালের আসরে ফাইনাল খেলেছিলো বাংলাদেশ। ২০১৬ সালে রানার্স-আপ হলেও, ২০২২ সালে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ।

নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই প্রথম গোল পেয়ে যায় বাংলাদেশ। তহুরার পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের দারুণ শটে গোল করেন আরেক স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা।

১৫ মিনিটে বাংলাদেশকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তহুরা। শিউলির কাছ থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বাঁ-পায়ের শটে গোল আদায় করেন নেন তিনি।২৬ মিনিটে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সাবিনা। মনিকার যোগান দেওয়া বল প্লেসিং শটে গোল করেন তিনি।৩৫ মিনিটে বাংলাদেশকে গোল আনন্দে মাতান তহুরা। বাঁ-পায়ের বাঁকানো শটে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন তারকা এই ফুটবলার।দুই মিনিট পরই ভুটানের গোলরক্ষককে কাটিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা। ৫-০ গোলে এগিয়ে ম্যাচের লাগাম নেয় বাংলাদেশ।৪১ মিনিটে গোলের ব্যবধান কমায় ভুটান। দলের পক্ষে গোলটি করেন স্ট্রাইকার দেকি হাজম। ৫-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও বল দখলে রেখেছিলো বাংলাদেশ। ৫৬ মিনিটে মনিকার পাসে বল পেয়ে ডি-বক্স থেকে নিজের তৃতীয় গোল করে হ্যাট্টিক পূর্ণ করেন তহুরা। সাফের মঞ্চে প্রথম হ্যাট্টিক করলেন তিনি। চলতি আসরে এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৫।৭১ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বলে হেডের সাহায্যে ভুটানের জালে সপ্তম গোল করেন মাশুরা পারভিন।এরপর ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে, ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে হ্যাট্টিকের জন্য সেরা খেলোয়াড় হন তহুরা।দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ।

নেপাল ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে ।

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

তহুরার হ্যাট্রিকে ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত ১১:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪