ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী Logo দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের Logo জয় বাংলা টু বাংলাদেশ জিন্দাবাদ Logo সেমিকন্ডাক্টর হবে বাংলাদেশের বড় রপ্তানি সম্ভাবনার খাত: প্রধানমন্ত্রী Logo সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী

একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশও জরুরি- প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

রাজধানীর কাপ্তানবাজারে অবস্থিত নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুত্রাপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ (বালক ও বালিকা)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিমন্ত্রী ইসরাক হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুত্রাপুর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মির্জা নুরুন্নাহার।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এসময় বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র একাডেমিক শিক্ষা যথেষ্ট নয়; একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য শারীরিক ও মানসিক শিক্ষাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম একজন শিক্ষার্থীকে সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রাথমিক স্তর থেকেই শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করছে। প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিশুদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিতে হবে। খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত মনোভাব গড়ে ওঠে।

পরিশেষে প্রতিমন্ত্রী বিজয়ী ও রানার্স-আপ উভয় দলের ক্ষুদে খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং দেশের শিক্ষা ও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সুত্রাপুর থানা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন

একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশও জরুরি- প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

প্রকাশিত ০৯:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬